PM Modi’s Name In Wedding Card: বিয়ের কার্ডে নরেন্দ্র মোদীকে নিয়ে লিখলেন যুবক, এরপর যা হল…

Poll 2024: দক্ষিণ কন্নড়ের পুত্তুর তালুক। সেখানকারই বাসিন্দা শিবপ্রসাদ ওরফে রবি। ১৮ এপ্রিল তাঁর বিয়ে হয়। তিনি নরেন্দ্র মোদীর ভক্ত। বিয়ের আমন্ত্রণ পত্রে তাই ছাপিয়েছিলেন, 'আরও একবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করলে সেটাই হবে এই নবদম্পতির জন্য সেরা উপহার।'

PM Modis Name In Wedding Card: বিয়ের কার্ডে নরেন্দ্র মোদীকে নিয়ে লিখলেন যুবক, এরপর যা হল...
নরেন্দ্র মোদী।Image Credit source: Facebook

Apr 30, 2024 | 10:48 AM

মেঙ্গালুরু: ভোটে নরেন্দ্র মোদীকে জেতালেই, সবথেকে বড় উপহারটা দেওয়া হবে। বিয়ের কার্ডে এমনই লিখেছিলেন কর্নাটকের এক যুবক। লোকসভা ভোটের আবহে এমন কার্ড সামনে আসতেই বিধি ভাঙার অভিযোগ তুলে অভিযোগ দায়ের করা হয় জাতীয় নির্বাচন কমিশনে। এরপরই মহা বিপাকে পড়তে হয় নতুন বরকে।

দক্ষিণ কন্নড়ের পুত্তুর তালুক। সেখানকারই বাসিন্দা শিবপ্রসাদ ওরফে রবি। ১৮ এপ্রিল তাঁর বিয়ে হয়। তিনি নরেন্দ্র মোদীর ভক্ত। বিয়ের আমন্ত্রণ পত্রে তাই ছাপিয়েছিলেন, ‘আরও একবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করলে সেটাই হবে এই নবদম্পতির জন্য সেরা উপহার।’

গত ১৪ এপ্রিল নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ওই যুবকের বাড়িতে যান তদন্তের জন্য। ওই যুবকের বক্তব্য, তিনি মোদীর প্রতি ভালবাসা থেকেই এমনটা করেছেন। তখন রবির বিয়ের আর মাত্র তিনদিন বাকি ছিল। তিনি জানান, ৭৫০টি কার্ড বিলিও করা হয়ে গিয়েছে। তবে এটা নির্বাচনী বিধি ভাঙার সমান, তা মানতে চাননি তিনি।

তাঁর বক্তব্য, ১ মার্চের আগে এই কার্ড ছাপানো হয়ে যায়। তখনও ভোট ঘোষণা হয়নি, নির্বাচনী আচরণ বিধিও বলবত হয়নি। তেলঙ্গনার হায়দরাবাদেও সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটে। এক দম্পতি তাঁদের বিয়ের কার্ডে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করেছিলেন। সেই কার্ডেও লেখা ছিল মোদীকে জেতালে তা সেরা উপহার হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us