AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manipur CM: পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

Manipur CM: জানা গিয়েছে, বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছিল কংগ্রেস। ফলে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির সম্ভাবনা ছিল। যদিও কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি সমর্থন প্রত্যাহারের পর সরকার টিকিয়ে রাখতে পর্যাপ্ত সংখ্যা ছিল বিজেপির কাছে।

Manipur CM: পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন এন বীরেন সিং
| Updated on: Feb 09, 2025 | 7:13 PM
Share

ইম্ফল: গত ২ বছরে বারবার হিংসায় উত্তপ্ত হয়েছে মণিপুর। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এন বীরেন সিং। রবিবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লার হাতে ইস্তফাপত্র তুলে দেন বীরেন সিং।

জানা গিয়েছে, বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছিল কংগ্রেস। ফলে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির সম্ভাবনা ছিল। যদিও কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি সমর্থন প্রত্যাহারের পর সরকার টিকিয়ে রাখতে পর্যাপ্ত সংখ্যা ছিল বিজেপির কাছে। কিন্তু, সূত্রের খবর, একাধিক বিধায়ক দলের হুইপ অমান্য করে অনাস্থা ভোটে বীরেন সিংয়ের বিরুদ্ধে ভোট দিতে পারতেন। কারণ, তাঁরা মুখ্যমন্ত্রী পরিবর্তনের পক্ষে। সূত্রের খবর, প্রায় ১২ জন বিধায়ক মণিপুরে মুখ্যমন্ত্রী বদলের পক্ষে। এমনকি, মণিপুর বিধানসভার অধ্যক্ষের সঙ্গেও বীরেন সিংয়ের মতপার্থক্য সামনে এসেছে।

এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন বীরেন সিং। এদিন সকালেই দিল্লি গিয়েছিলেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, দিল্লিতে বিজেপির জয়ের পর মণিপুরের পরিস্থিতি নিয়ে কোনওরকম নেতিবাচক প্রভাব চাইছে না দলের শীর্ষ নেতৃত্ব। তাই দিল্লি থেকে ফিরেই সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বীরেন সিং। তাঁর জায়গায় কে মুখ্যমন্ত্রী হন, সেটাই এখন দেখার।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?