AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mann ki Baat: ‘উত্তম কুমারের প্রথমদিকে সিনেমা চলেনি, তবুও…’, মহানায়ককে নিয়ে আজ মোদীর ‘মন কি বাত’

PM Narendra Modi: মন কি বাতে প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারত ও যুবসমাজ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, "বিকশিত ভারতের লক্ষ্যে নেশামুক্ত যুব" ক্যাম্পেন চলছে দেশজুড়ে। এর লক্ষ্য স্পষ্ট, যুবসমাজকে মাদক-মুক্ত করা। নেশা শুধু একজন মানুষকে প্রভাবিত করে না, তাঁর গোটা পরিবার ও সমাজ প্রভাবিত হয়। 

Mann ki Baat: 'উত্তম কুমারের প্রথমদিকে সিনেমা চলেনি, তবুও...', মহানায়ককে নিয়ে আজ মোদীর 'মন কি বাত'
উত্তম কুমারের স্মৃতিচারণা প্রধানমন্ত্রী মোদীর।Image Credit: Chatgpt
| Updated on: Aug 30, 2026 | 12:39 PM
Share

নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর মুখে মহানায়কের কথা। ‘মন কি বাত’ অনুষ্ঠানে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) যেমন প্রযুক্তি, স্বচ্ছতা নিয়ে বার্তা দিলেন, তেমনই দেশবাসীকে পরিচয় করিয়ে দিলেন মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) সঙ্গে। মহানায়কের জন্মশতবার্ষিকীর কথা মনে করিয়ে তিনি তাঁর অভিনয় জীবন নিয়ে কথা বলেন। মহানায়ক সম্পর্কে নানা কথা তুলে ধরেন।

উত্তম কুমারের স্মৃতিচারণা-

এ দিনের মন কি বাত অনুষ্ঠানের ১৩৭ তম এপিসোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র, মহানায়ক উত্তর কুমারের স্মৃতিচারণ করে বলেন, “উত্তম কুমারজি একজন বহুমুখী প্রতিভা ছিলেন, যিনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছিলেন। সিনেমাপ্রেমীরা মনে করেন, সত্যজিৎ রায় নায়ক সিনেমার স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে মাথায় রেখেই তৈরি করেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে ওঁর (উত্তম কুমার) মধ্যে সম্মানের পাশাপাশি অদ্ভুত এক গভীরতা ছিল। প্রত্যেকটা চরিত্রকে ফুটিয়ে তুলতে প্রবল পরিশ্রম করতেন। উত্তম কুমার শুধু নিজের অনন্য অভিনয়ের জন্যই পরিচিত ছিলেন না, তাঁর জীবন থেকে কখনও হার না মানার শিক্ষা পাওয়া যেত। অভিনয়ের শুরুতে তাঁর সিনেমা খুব একটা ভালো চলেনি, তারপরও তিনি হার মানেননি, নিজের কাজে ফোকাসড ছিলেন। এই জন্যই তিনি সাফল্যের শিখরে পৌঁছেছিলেন।”

প্রধানমন্ত্রী মোদী বলেন, “যখন আমি কলকাতায় রোড-শো করেছিলাম, তখন উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। তখন একজন আমায় উত্তম কুমারের ছবি উপহার দিয়েছিলেন। ওঁকে ফের একবার শ্রদ্ধার্ঘ জানাই। উনি সবসময় আমাদের মনে বাস করবেন”। শেষে বাংলাতেই তিনি বলেন, “উত্তম কুমার চিরদিন মানুষের মনে রাজ করবেন।”

নেশামুক্ত ভারত গঠনের ডাক-

মন কি বাতে প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারত ও যুবসমাজ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “বিকশিত ভারতের লক্ষ্যে নেশামুক্ত যুব” ক্যাম্পেন চলছে দেশজুড়ে। এর লক্ষ্য স্পষ্ট, যুবসমাজকে মাদক-মুক্ত করা। নেশা শুধু একজন মানুষকে প্রভাবিত করে না, তাঁর গোটা পরিবার ও সমাজ প্রভাবিত হয়।

প্রধানমন্ত্রী মোদী আরও জানান যে এই বছর ৮ কোটিরও বেশি তিরঙ্গা সেলফি আপলোড করা হয়েছে। তিনি বলেন, “অগস্ট মাসটি দেশপ্রেমের রঙে পরিপূর্ণ। ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বার্ষিকী এই বছরটিকে আরও বিশেষ করে তুলেছে।”

মিশন শক্তিস্যাটের উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ কন্যাদের স্বপ্ন মহাকাশে পৌঁছাচ্ছে। ভারতের ‘মিশন শক্তিস্যাট’-এর মাধ্যমে ১০৮টি দেশের ১২,০০০ ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবন করার সুযোগ পাচ্ছে।”

গঙ্গা ঘাট পরিচ্ছন্ন রাখার কথা আরও একবার বলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “পরিচ্ছন্নতার প্রতি অঙ্গীকার অভ্যাসে পরিণত হলে পুরো জায়গার পরিচয়ই বদলে যায়”। উত্তর প্রদেশের রামপুরের পাটওয়াই গ্রামের আকাশ ও রোহানের উদাহরণ দেন, যারা ‘ক্লিন-আপ পাটওয়াই’ নামে একটি দল গঠন করে অন্যান্য যুবকদের সঙ্গে মিলে চারটি গঙ্গা ঘাট পরিষ্কার করেছে, বেশ কয়েকটি পুকুর সংস্কার করেছে এবং এক টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য অপসারণ করেছে।

Follow Us