Supreme Court on Election Commission: ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে গণহারে ফর্ম জমা, কমিশনকে পদক্ষেপ করতে বলল সুপ্রিম কোর্ট

New delhi: উল্লেখ্য, ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ দেওয়ার আবেদন জানাতে ফর্ম ৭ ব্যবহার করা হয়। তবে সেই ফর্ম জমা পড়লেই কোনও ভোটারের নাম বাদ দেওয়া যায় না। সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিস দিয়ে তাঁর বক্তব্য শোনার পরেই নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হয়।

Supreme Court on Election Commission: ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে গণহারে ফর্ম জমা, কমিশনকে পদক্ষেপ করতে বলল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলাImage Credit source: TV9 Bangla

Nov 01, 2026 | 2:16 PM

নয়াদিল্লি: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য একসঙ্গে ৩২টি ফর্ম জমা পড়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুনানির সময়, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ উত্তর প্রদেশে ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মগুলো বিস্তারিতভাবে উল্লেখ করে নির্বাচন কমিশনকে একটি নোট জমা দিতে বলেছেন।

উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া চলছে। সেই সময়েই একসঙ্গে বহু ফর্ম ৭ জমা পড়া নিয়ে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে অভিযোগ করা হয়, উত্তরপ্রদেশের একটি বিধানসভা কেন্দ্রে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য একসঙ্গে ৩২টি ‘ফর্ম ৭’ জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে দু’টি ফর্মে বুথ লেভেল অফিসারদের (BLO) স্বাক্ষরও ছিল বলে আদালতে জানানো হয়।

মামলাকারীর আইনজীবীর দাবি, পরিকল্পনা করেই এই ফর্মগুলি জমা দেওয়া হয়েছিল, যাতে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়। কর্নাটক ও তেলঙ্গানাতেও একই ধরনের অভিযোগ উঠেছিল বলে আদালতে উল্লেখ করা হয়।

অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী ডি এস নাইডু জানান, উত্তরপ্রদেশে একসঙ্গে অনেকগুলি ফর্ম জমা পড়ার বিষয়টি কমিশনের নজরে এসেছে। সেগুলি পরীক্ষা করে ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে। ওই ফর্মগুলির ভিত্তিতে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হয়নি বলেও আদালতকে জানায় কমিশন।

দু’পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, অভিযোগগুলি লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। কমিশনকে সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কী পদক্ষেপ করা হল, তা জানিয়ে আদালতে রিপোর্টও জমা দিতে হবে।

উল্লেখ্য, ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ দেওয়ার আবেদন জানাতে ফর্ম ৭ ব্যবহার করা হয়। তবে সেই ফর্ম জমা পড়লেই কোনও ভোটারের নাম বাদ দেওয়া যায় না। সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিস দিয়ে তাঁর বক্তব্য শোনার পরেই নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হয়। ভোটার তালিকা সংশোধনের সময় কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতেই এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সুপ্রিম কোর্ট।

Loading...
Unable to load recommendations.
Follow Us