MBBS student assault: লেডিস হস্টেলের ভিতরেই পাশবিক অত্যাচার, মেডিক্যাল পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ৬৭-র বৃদ্ধের বিরুদ্ধে

MBBS student assault Bhubaneswar: নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে যে কীভাবে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ল অভিযুক্ত। আপাতত পুলিশের হেফাজতেই রেখে জেরা করা হচ্ছে অভিযুক্তকে। এরপরে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হবে।   

MBBS student assault: লেডিস হস্টেলের ভিতরেই পাশবিক অত্যাচার, মেডিক্যাল পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ৬৭-র বৃদ্ধের বিরুদ্ধে
প্রতীকী চিত্র।Image Credit source: X

|

Apr 27, 2026 | 7:09 AM

ভুবনেশ্বর: দিল্লির পর এবার ওড়িশা। দিল্লিতে বাড়িতে ঢুকে আইআরএস অফিসার মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই এবার ওড়িশা। ভুবনেশ্বরে এক এমবিবিএস ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ৬৭ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত একটি মুদি দোকান চালান। দোকানের ঠিক পাশেই লেডিস হস্টেল। এই হস্টেলে থাকতেন নির্যাতিতা। তার আসল বাড়ি ছত্তীসগঢ়ে।  শুক্রবার হস্টেলের ঘরে ছিলেন নির্যাতিতা। সেই সময় আচমকা ঘুরে পড়েন অভিযুক্ত এবং জোর করে ধর্ষণ করেন মেডিক্যাল পড়ুয়াকে।

নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে যে কীভাবে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ল অভিযুক্ত। আপাতত পুলিশের হেফাজতেই রেখে জেরা করা হচ্ছে অভিযুক্তকে। এরপরে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হবে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই দিল্লির অভিজাত এলাকায় আইআরএস অফিসারের মেয়ে, মেধাবী তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়। অভিযুক্ত তাদেরই বাড়িতে আগে পরিচারক হিসাবে কাজ করত। ওইদিন দিল্লিতে ধর্ষণ ও খুুনের আগে রাজস্থানেও এক যুবতীকে ধর্ষণ করেছিল অভিযুক্ত।

Follow Us