Blue Drum Murder: বিচারক দিলেন মহাভারতের উদাহরণ, নীল ড্রাম হত্যাকাণ্ডে মুসকান ও প্রেমিক সাহিলকে মৃত্যুদণ্ডের সাজা

Meerut Crime: ২০২৫ সালের ৩ মার্চ মুসকান রাস্তোগী তাঁর স্বামী সৌরভ রাজপুতকে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। তারপর তাঁর প্রেমিক সাহিল শুক্লাকে বাড়িতে ডাকে। এরপর তাঁর বুকের উপরে উঠে কুপিয়ে হত্যা করে। বাথরুমে নিয়ে গিয়ে তাঁর দেহ টুকরো টুকরো করে।

Blue Drum Murder: বিচারক দিলেন মহাভারতের উদাহরণ, নীল ড্রাম হত্যাকাণ্ডে মুসকান ও প্রেমিক সাহিলকে মৃত্যুদণ্ডের সাজা
নীল ড্রাম হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। ফাইল ছবি।Image Credit source: TV9 বাংলা

|

Oct 14, 2026 | 6:00 PM

মিরাট: একটা নীল ড্রাম, তার ভিতরে জমাট সিমেন্টের নীচে স্বামীর দেহ! এই নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। নীল ড্রাম হত্যাকাণ্ড হিসাবেই সকলের মনে রয়েছে এই ঘটনা। সেই হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিল আদালত। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যার অভিযোগে স্ত্রী মুসকান রাস্তোগী ও তাঁর প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ডের সাজা দিল স্থানীয় আদালত।

এদিন রায়দান করতে গিয়ে নিম্ন আদালতের বিচারক মহাভারতের উদাহরণ দেন। বলেন, “ধর্মের অর্থ হল যারা অপরাধ করেছে, তাদের শাস্তি দেওয়া।”

কী ঘটেছিল?

গত বছর, ২০২৫ সালের ৩ মার্চ মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত যখন মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়ি ফেরেন, তখন স্ত্রী মুসকান রাস্তোগী তাঁকে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। তারপর তাঁর প্রেমিক সাহিল শুক্লাকে বাড়িতে ডাকে। এরপর তাঁর বুকের উপরে উঠে কুপিয়ে হত্যা করে। বাথরুমে নিয়ে গিয়ে তাঁর দেহ টুকরো টুকরো করে। গন্ধ চাপা দিতে তারা নীল ড্রামে দেহ ভরে বালি, জল ও সিমেন্টের মিশ্রণ ঢেলে দিয়ে মুখ বন্ধ করে দেয়।

খুনের পর পরেরদিনই হিমাচল প্রদেশে পালিয়ে যায় ওই দুইজন। মুসকান রাস্তোগী সৌরভ রাজপুতের মোবাইল ব্যবহার করে পরিবারের সদস্যদের মেসেজ করে, যাতে সকলে ভাবে যে সৌরভ বেঁচে রয়েছে। কিন্তু তাদের কুকীর্তি ফাঁস করে দেয় সৌরভ-মুসকানের ছয় বছরের কন্যা সন্তান। সে প্রতিবেশী ও নিজের দিদাকে বলে দেয়, “পাপা নীল ড্রামে রয়েছে”।

এরপরই সন্দেহ তৈরি হয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এসে বাড়িতে রাখা ওই নীল ড্রাম থেকে সৌরভের দেহ উদ্ধার করে। এর দুই দিন পর মুসকান ও তাঁর প্রেমিক সাহিল শুক্লাকে গ্রেফতার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে প্রমাণিত হয় যে সৌরভ রাজপুতকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

১২৬টি শুনানি ও ২২ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে দুই সপ্তাহ আগেই আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে। আজ, বুধবার নিম্ন আদালতের বিচারপতি অরবিন্দ কুমার মিশ্র মুসকান ও তাঁর প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ডের সাজা দেন।

মুসকানের পরিবার আদালতে জানিয়েছে, সৌরভ খুব ভালো ছেলে ছিল। যদি তাদের মেয়ের যদি মৃত্যুদণ্ড হয়, তবে তবে তারা সেই সাজার বিরোধিতা করবে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us