Muhurat Delivery: অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণে থানেতে ভূমিষ্ঠ ‘রাম’

Child birth on Ram Temple inaguration: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ দেখে সোমবার দেশের বিভিন্ন জায়গায় সেই শুভ মুহূর্তে বেশ কয়েকটি শিশুর জন্ম হয়েছে। যার মধ্যে মধ্য প্রদেশেই ইন্দোর জেলার দুটি সরকারি হাসপাতালে মোট ১৫টি শিশুর জন্ম হয়েছে। বলা যায়, এদিন দেশজুড়েই 'মুহুরৎ ডেলিভারি' হয়।

Muhurat Delivery: অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণে থানেতে ভূমিষ্ঠ রাম
রাম মন্দির উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ দেখে শিশুর জন্ম দিলেন মহারাষ্ট্রের মহিলা।Image Credit source: TV9 Bangla

|

Jan 22, 2024 | 7:43 PM

থানে: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হল। আর ১৫০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানেতে জন্মগ্রহণ করল ‘রাম’। রাম মন্দিরের উদ্বোধনের সময় মেনেই সোমবার দুপুরে ‘শুভ মুহূর্তে’ সন্তানের জন্ম দিলেন থানের ওই মহিলা। বলা যায়, একেবারে ‘মুহুরৎ ডেলিভারি’ হল।

মহারাষ্ট্রের থানের বাসিন্দা ৪২ বছর বয়সি ওই মহিলা একেবারে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় মেনে শুভ মুহূর্ত দেখে দুপুর সাড়ে ১২টায় সন্তানের জন্ম দেন। পুত্র সন্তান হয়েছে তাঁর।

থানের হাসপাতালে ডা. চন্দ্রকান্ত বারুরের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই মহিলার পুত্র সন্তানের জন্ম হয়। ওই মহিলার অনুরোধেই এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ তাঁর সন্তানকে ভূমিষ্ঠ করানো হয়ে বলে জানিয়েছেন চিকিৎসক। ডা. বারুরে জানান, উচ্চ শিক্ষিত এবং আইটি সেক্টরে কর্মরত ওই মহিলার প্রসবের দিন ছিল ২৩ জানুয়ারি। তিনি নিজে রাম মন্দির উদ্বোধনের শুভ মুহূর্ত অনুযায়ী একদিন আগে সন্তান প্রসব করানোর অনুরোধ জানান। তাঁর সেই অনুরোধ মেনেই এদিন অস্ত্রোপচার করে ওই মহিলার সন্তান প্রসব করানো হয়। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন বলে তিনি জানিয়েছেন।

তবে অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দিলেও আইভিএফ পদ্ধতিতে নয়, সাধারণভাবেই তিনি এই সন্তান গর্ভে ধারণ করেছিলেন বলে জানিয়েছেন ওই মহিলা।

প্রসঙ্গত, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ দেখে সন্তান জন্ম দেওয়ার ঘটনা এটাই একটা নয়। দেশের বিভিন্ন জায়গায় এদিন সেই মুহূর্তে বেশ কয়েকটি শিশুর জন্ম হয়েছে। যার মধ্যে মধ্য প্রদেশেই ইন্দোর জেলার দুটি সরকারি হাসপাতালে মোট ১৫টি শিশুর জন্ম হয়েছে। বলা যায়, এদিন দেশজুড়েই ‘মুহুরৎ ডেলিভারি’ হয়।

Follow Us