Mumbai Firm Manager Dead: ‘বৌমা বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে চাইত!’, ছেলের মৃত্যুর পরেই বড় অভিযোগ বাবার
Mumbai Firm Manager Dead: নিকিতা বলেন, 'মানবের প্রচণ্ড মদ খাওয়ার অভ্যাস ছিল। প্রতিদিনই মদ খেত আর মাতলামি করত। এমনকি, বহুবার মদ খেয়েই আত্মহত্যার চেষ্টাও করেছে। সেই দিনও হয়তো মদ খেয়ে সে আত্মহত্যা করেছে।'

আগ্রা: গত ২৪ ফেব্রুয়ারির আগ্রার বাড়ি থেকে উদ্ধার হয় এক নামজাদা তথ্য-প্রযুক্তি সংস্থায় কর্মরত মানব শর্মার মৃতদেহ। বাড়ির সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত্যুর আগে একটি ভিডিয়ো পোস্ট করে সে। আপাতত সমাজমাধ্য়মজুড়ে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। পৌঁছছে পুলিশের হাতেও। তারপর থেকেই কাঠগড়ায় মানবের স্ত্রী নিকিতা শর্মা।
এবার সেই ঘটনায় বৌমা নিকিতার বিরুদ্ধে অভিযোগ তুললেন মানবের বাবা নরেন্দ্র শর্মাও। তিনি পেশায় বায়ুসেনার অবসরপ্রাপ্ত আধিকারিক। শুক্রবার তিনি বলেন, ‘২০২৪ সালে বিয়ে হয় মানব-নিকিতার। বিয়ের কিছু মাস পরেই মানব ও আমার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলতে শুরু করে নিকিতা। তার যে একটা বিবাহ-বহির্ভূত সম্পর্কও আছে, সেই বিষয়েও জানায় সে। এমনকি তার সঙ্গে থাকতেও চাইত নিকিতা।’
তবে মানবের বাবার এই সকল অভিযোগকেই নস্যাৎ করেছেন নিকিতা। তাঁর কথায়, ‘মানব নাকি প্রতি মুহূর্তে তার অতীতের সম্পর্ককে টেনে আনত। এমনকি, সেই নিয়ে বহুবার তাদের মধ্য়ে বাকবিতণ্ডাও চলে।’ মৃত স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে নিকিতা বলেন, ‘মানবের প্রচণ্ড মদ খাওয়ার অভ্যাস ছিল। প্রতিদিনই মদ খেত আর মাতলামি করত। এমনকি, বহুবার মদ খেয়েই আত্মহত্যার চেষ্টাও করেছে। সেই দিনও হয়তো মদ খেয়ে সে আত্মহত্যা করেছে।’
তবে তথ্য-প্রযুক্তি সংস্থায় কর্মরত ছেলের মৃত্যুর পিছনে স্ত্রী ও শ্বশুরবাড়ির দিকেই অভিযোগের আঙুল তুলছেন নরেন্দ্র শর্মা। তাঁর কথায়, ‘গত ২৩ ফেব্রুয়ারি মুম্বই থেকে আগরায় ফিরে আসেন মানব এবং নিকিতা। স্ত্রীকে বাপের বাড়িতে ছাড়তে যাওয়ার সময়ই ওকে ধমকানো হয়েছিল। এরপর ২৪ তারিখ উদ্ধার হয় মানবের দেহ।’

