Karnataka SIR: কর্নাটকে ১ কোটি ভোটারের নাম বাদ! কংগ্রেস মন্ত্রীই বলছেন, ‘ভালো SIR হয়েছে’

SIR Final List: কর্নাটকে শাসক দল কংগ্রেস। এসআইআরের আগে, ২০২৬ সালের ১৬ জুনের ভোটার তালিকায় কর্নাটকে সাধারণ ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৫৪ লক্ষ। ২৭ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশের সময় সেই সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৪.৫৪ কোটিতে।

Karnataka SIR: কর্নাটকে ১ কোটি ভোটারের নাম বাদ! কংগ্রেস মন্ত্রীই বলছেন, ভালো SIR হয়েছে
ফাইল চিত্র।Image Credit source: X

|

Oct 29, 2026 | 6:29 PM

বেঙ্গালুরু: এসআইআরের পর কর্নাটকে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় এক কোটি ভোটারের নাম। এসআইআরে এত সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। অনেকের দাবি, এই বিপুল সংখ্যক ভুয়ো ভোটার ছিল এতদিন কর্নাটকের ভোটার তালিকায়। আবার প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলির অভিযোগ, এসআইআরের নামে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই বিতর্কের আবহেই সামনে এল একটা ভিডিয়ো।

কর্নাটকে শাসক দল কংগ্রেস। এসআইআরের আগে, ২০২৬ সালের ১৬ জুনের ভোটার তালিকায় কর্নাটকে সাধারণ ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৫৪ লক্ষ। ২৭ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশের সময় সেই সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৪.৫৪ কোটিতে।

কংগ্রেসের যেখানে অভিযোগ যে বৈধ ভোটারদেরও নাম এসআইআরে বাদ দেওয়া হয়েছে, সেখানেই কর্নাটকের মন্ত্রী সতীশ জারকিহোলিকে বলতে শোনা গেল যে কর্নাটকে ভালোভাবে এসআইআর প্রক্রিয়া হয়েছে। যাদের নাম বাদ পড়েছে, তারা হয় মৃত বা স্থানান্তরিত ভোটার। কিংবা ডুপ্লিকেট এন্ট্রি অর্থাৎ দুই জায়গায় নাম ছিল তাদের।


তাহলে কি কংগ্রেস নিজের অবস্থান থেকে সরে আসছে নাকি কর্নাটকে নির্বাচনে হার হলে, আবার এই এসআইআর প্রক্রিয়া নিয়েই রাস্তায় প্রতিবাদে নামবে কংগ্রেস? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

Loading...
Unable to load recommendations.
Follow Us