NEET Paper Leak Investigation: NEET কাণ্ডের কিংপিন কেমিস্ট্রির অধ্যাপক! সিবিআই গ্রেফতার করতেই বেরিয়ে এল কীভাবে প্রশ্ন ফাঁস করেছিলেন…

CBI NEET investigation: পুণে থেকে একজন কেমিস্ট্রি অধ্যাপককে গ্রেফতার করল সিবিআই। জানা গিয়েছে, ধৃত এই শিক্ষকই প্রথম নিটের প্রশ্নপত্র ফাঁস করেছিলেন। সিক্রেট টিউশন সেশনের নামেই তিনি একাধিক পড়ুয়াকে নিটের প্রশ্নপত্র দিয়ে দিয়েছিলেন।

NEET Paper Leak Investigation: NEET কাণ্ডের কিংপিন কেমিস্ট্রির অধ্যাপক! সিবিআই গ্রেফতার করতেই বেরিয়ে এল কীভাবে প্রশ্ন ফাঁস করেছিলেন...
ধৃত অধ্যাপক। পাশে পড়ুয়াদের বিক্ষোভ।Image Credit source: PTI

|

May 16, 2026 | 8:42 AM

মুম্বই: ২২ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা। অবশেষে সিবিআই-র জালে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার  প্রশ্নপত্র ফাঁসের কিংপিন। পুণে থেকে একজন কেমিস্ট্রি অধ্যাপককে গ্রেফতার করল সিবিআই (CBI)। জানা গিয়েছে, ধৃত এই শিক্ষকই প্রথম নিটের প্রশ্নপত্র ফাঁস করেছিলেন। সিক্রেট টিউশন সেশনের নামেই তিনি একাধিক পড়ুয়াকে নিটের প্রশ্নপত্র (NEET Question Paper Leak) দিয়ে দিয়েছিলেন।

ধৃত ব্যক্তির নাম পিভি কুলকার্নি। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র সঙ্গে যুক্ত, যারা নিট পরীক্ষার আয়োজন করে। জানা গিয়েছে, ধৃত অধ্য়াপক এনটিএ-র তরফে পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। গত ৩ মে যে নিট পরীক্ষা হয়েছিল,তার আগেই তিনি বহু পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছিলেন।

কীভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল?

সিবিআই তদন্তে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত কলেজ অধ্যাপক বহু বছর ধরেই নিটের প্রশ্নপত্র তৈরির প্য়ানেলে সদস্য ছিলেন। তার ফলে আগে থেকেই তাঁর সমস্ত প্রশ্ন জানতে পারতেন। এবারে নিট ইউজি পরীক্ষার আগেই প্রতি বছরের মতো স্পেশাল ক্লাস রেখেছিলেন। এপ্রিলের শেষ ভাগে তিনি প্রশ্নপত্র ফাঁস করে দেন। তাঁকে সাহায্য করেছিল আরও একজন। ইতিমধ্যেই মনীষা বাঘমারেকেও বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।

সিবিআই বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত কেমিস্ট্রি শিক্ষক মুখে মুখেই প্রশ্ন, মাল্টিপল চয়েস অপশন বলে দিয়েছিলেন। সেই সঙ্গে উত্তরও বলে দিয়েছিলেন স্পেশাল কোচিং ক্লাসে। পড়ুয়ারা নোটবুকে সেই প্রশ্ন নোট করে। নিট পরীক্ষা দিতে বসে তারা দেখে হুবহু এক প্রশ্ন এসেছে। জানা গিয়েছে, ওই স্পেশাল ক্লাস করার জন্য পড়ুয়াকা লক্ষাধিক টাকা দিয়েছিল।

এখনও পর্যন্ত নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Follow Us