AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NEET Re-examination 2026: ২১ জুন ফের NEET পরীক্ষা ঘোষণা করল NTA, ২২ লক্ষ পরীক্ষার্থীকে কী কী নিয়ম মানতে হবে?

NTA NEET re-exam: চলতি বছরে ২২ লক্ষ পড়ুয়া মেডিক্যাল পড়ার জন্য নিট পরীক্ষায় বসেছিল। তবে পরীক্ষার পরই এই তথ্য সামনে আসে যে রাজস্থানের শিকরে প্রাকটিস টেস্টের প্রশ্নপত্রের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছে। তদন্তে নেমে জানা যায়, সত্যিই নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল।

NEET Re-examination 2026: ২১ জুন ফের NEET পরীক্ষা ঘোষণা করল NTA, ২২ লক্ষ পরীক্ষার্থীকে কী কী নিয়ম মানতে হবে?
ফের পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের।Image Credit: PTI
| Edited By: | Updated on: May 15, 2026 | 10:44 AM
Share

নয়া দিল্লি: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তার জেরে বাতিল হয়ে গিয়েছে এই বছরের নিট পরীক্ষা। কবে ফের পরীক্ষার ব্যবস্থা করা হবে, তা নিয়ে জল্পনা ছিল। আজ, শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ঘোষণা করল আগামী ২১ জুন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্রাজুয়েট (NEET UG)- পরীক্ষা হতে চলেছে।

চলতি বছরে ২২ লক্ষ পড়ুয়া মেডিক্যাল পড়ার জন্য নিট পরীক্ষায় বসেছিল। তবে পরীক্ষার পরই এই তথ্য সামনে আসে যে রাজস্থানের শিকরে প্রাকটিস টেস্টের প্রশ্নপত্রের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছে। তদন্তে নেমে জানা যায়, সত্যিই নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ টাকায় সেই প্রশ্নপত্র বিক্রি হয়েছে। এরপরই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়।

আজ এনটিএ-র তরফে এক্স হ্যান্ডেলে নিট রি-এক্সামিনেশনের ঘোষণা করা হয়। এনটিএ-র তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়েই আগামী ২১ জুন পুনরায় নিট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও সাংবাদিক বৈঠক করবেন নিট পরীক্ষা নিয়ে।

পড়ুয়া ও অভিভাবকদের আপডেট পেতে একমাত্র অফিসিয়াল হ্যান্ডেলেই বিশ্বাস করতে বলা হয়েছে। neet-ug@nta.ac.in- এ ইমেইল করে বা 011-40759000 ও 011-69227700- হেল্পলাইন নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও আপডেট জানা যাবে।

এবারের নিট পরীক্ষায় নিরাপত্তা আরও কড়া হতে চলেছে। ডিজিটাল সার্ভিল্যান্স আরও কঠোর করা হবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার নথিও সুরক্ষিত রাখা হবে।

Follow Us