AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NEET-UG Re-examination: বারবার প্রশ্ন ফাঁস! ২১ জুন ফের NEET-UG পরীক্ষার আগেই বড় ঘোষণা করল NTA

NTA announcement: আগেই জানানো হয়েছিল যে গত নিট-ইউজি পরীক্ষায় যারা বসেছিলেন, তাদের এই পরীক্ষায় বসতে কোনও ফি দিতে হবে না। আগের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায়, সেই ফি-ও পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হচ্ছে। এনটিএ পরীক্ষার্থীদের কাছে আবেদন করেছে যে অ্যাডমিট কার্ড ও ইনফরমেশন বুলেটিনে দেওয়া তথ্য যেন ভালোভাবে পড়ে এবং এগজামিনেশন স্টাফদের সঙ্গে সহযোগিতা করে।

NEET-UG Re-examination: বারবার প্রশ্ন ফাঁস! ২১ জুন ফের NEET-UG পরীক্ষার আগেই বড় ঘোষণা করল NTA
NEET-UG পরীক্ষা কতক্ষণ হবে?Image Credit: PTI
| Updated on: Jun 12, 2026 | 3:31 PM
Share

নয়া দিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় গোটা দেশ। গত বছরের মতো এই বছরও ফাঁস হয়ে গিয়েছিল ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র (NEET Paper Leak)। এরপরে সেই পরীক্ষা বাতিল হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)  ফের একবার  নিট-ইউজি পরীক্ষার (NEET-UG Re-examination) ব্যবস্থা করেছে। আগামী ২১ জুন নিট পরীক্ষা। এর মধ্যেই পরীক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করল এনটিএ।

অতিরিক্ত সময়-

এ দিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ঘোষণা করা হয়েছে, নিট-ইউজি পুনরায় পরীক্ষায় বসা পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হবে। আগে পরীক্ষার্থীদের ১৮০ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টা সময় দেওয়া হত। এবার ১৯৫ মিনিট দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। ২১ জুন দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শেষ হবে বিকেল ৫টা ১৫-এ। পরীক্ষার্থীদের দাবি মেনেই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই অ্যাটেনডেন্স শিট ও অন্যান্য কাজ শেষ করতে হবে।

অতিরিক্ত পাতা- 

এনটিএ-র তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্র বুকলেটে খসড়া বা রাফ ওয়ার্কের জন্য যে জায়গা দেওয়া হত, তাও বাড়ানো হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য। আগে দুই পাতা দেওয়া হত রাফ ওয়ার্কের জন্য, এবার চার পাতা দেওয়া হবে। ইন্সট্রাকশন পেজ বা নির্দেশ পেজের পরই প্রথম দুটি পাতা দেওয়া হবে, বুকলেটের শেষে আরও দুটি পাতা দেওয়া হবে।

পুরনো অ্যাডমিট দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না-

জানানো হয়েছে, আগামী ১৪ জুন পর্যন্ত অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। ২১ জুন ওই অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় বসতে হবে। আগের পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে কোনও পরীক্ষার্থী এই নিট পরীক্ষায় বসতে পারবেন না।

আগেই জানানো হয়েছিল যে গত নিট-ইউজি পরীক্ষায় যারা বসেছিলেন, তাদের এই পরীক্ষায় বসতে কোনও ফি দিতে হবে না। আগের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায়, সেই ফি-ও পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হচ্ছে। এনটিএ পরীক্ষার্থীদের কাছে আবেদন করেছে যে অ্যাডমিট কার্ড ও ইনফরমেশন বুলেটিনে দেওয়া তথ্য যেন ভালোভাবে পড়ে এবং এগজামিনেশন স্টাফদের সঙ্গে সহযোগিতা করে। কারোর কোনও প্রশ্ন থাকলে এনটিএ-র হেল্পলাইন  +91-11-40759000 -এ ফোন করে বা neetug2026@nta.ac.in- এ ইমেইল করতে পারেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আশ্বাস দিয়েছেন যে এবার নিট-ইউজি পরীক্ষা সম্পূর্ণ নিখুঁতভাবে হবে। নির্দিষ্ট সময়ে রেজাল্টও বের করা হবে যাতে পরীক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না হয়।

Follow Us