Robbery: এ তো ডিজিটাল ডাকাতি! দিনেদুপুরে অপহরণ, লোন নিয়ে টাকা দিতে হল চোরদের…

Crime News: চারজন মিলে এক বছর একুশের যুবককে অপহরণ করে। তাঁর কাছ থেকে মোটা টাকা দাবি করে। তবে ওই যুবকের কাছে  টাকা ছিল না। তাই ওই যুববকে বাধ্য করা হয় মোবাইল অ্যাপ থেকে লোন নিতে। সেই লোনের টাকা হাতিয়ে নিয়ে পালায় চার অপরাধী। 

Robbery: এ তো ডিজিটাল ডাকাতি! দিনেদুপুরে অপহরণ, লোন নিয়ে টাকা দিতে হল চোরদের...
প্রতীকী চিত্র। AI দ্বারা নির্মিত।Image Credit source: Chatgpt

|

Oct 22, 2026 | 11:11 AM

চেন্নাই: সময়ের সঙ্গে বদলেছে সব কিছু। আধুনিক সময়ে চুরিরও নতুন নতুন পদ্ধতি বেরিয়ে গিয়েছে। এতদিন চুরি হত রাস্তাঘাটে বা বাড়ি ঢুকে। বাড়িতে ঢুকে কিছু না পেলে, চোরদের খালি হাতেই ফিরতে হত। তবে ডিজিটাল যুগে চুরিও হচ্ছে ডিজিটালি! পকেটে টাকা না থাকায়, লোন নিয়ে চুরি করল!

অভিনব পদ্ধতিতে এই চুরি হয়েছে তামিলনাড়ুর চেন্নাইয়ে। চারজন মিলে এক বছর একুশের যুবককে অপহরণ করে। তাঁর কাছ থেকে মোটা টাকা দাবি করে। তবে ওই যুবকের কাছে  টাকা ছিল না। তাই ওই যুববকে বাধ্য করা হয় মোবাইল অ্যাপ থেকে লোন নিতে। সেই লোনের টাকা হাতিয়ে নিয়ে পালায় চার অপরাধী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার অজয় (২১) নামক ওই যুবককে চারজন মিলে তুলে নিয়ে যায়। চেন্নাইয়ের পাল্লিকারানি এলাকায় নিয়ে গিয়ে একটি অটো-রিক্সার ভিতরে বসিয়ে রাখে। ওই যুবক যখন জানায় যে তাঁর কাছে কোনও টাকা নেই। এরপর ওই চার অপহরণকারী মিলে তাঁকে ব্যাপক মারধর করে। এর পরে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে বাধ্য় করায়।

লোনের টাকা স্যাংশন হতেই অভিযুক্তরা ওই যুবককে নিয়ে কাছের একটি এটিএমে নিয়ে যায় এবং সেখান থেকে ৯৫০০ টাকা তুলে নিয়ে চম্পট দেয়। যাওয়ার আগে যুবককে তাঁর ফোন ফেরত দিয়ে যায়, কারণ ঋণ তো তাঁকেই মেটাতে হবে।

পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালাম (২৩) ও সঞ্জয় (২১)। ধৃতরা সকলেই চেন্নাইয়ের বাসিন্দা।

Loading...
Unable to load recommendations.
Follow Us