Ram Temple Event: ‘তামিলনাড়ুতে রাম মন্দির উদ্বোধনের সম্প্রচার নিষিদ্ধ করেছে স্ট্যালিন সরকার’, অভিযোগ নির্মলার

Ram Temple porgramme ban: রাম মন্দিরের উদ্বোধন। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেবল দেশ নয়, গোটা বিশ্ব তাকিয়ে সেই অনুষ্ঠানের দিকে। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে দেশজুড়ে রাম মন্দির-সহ বিভিন্ন মন্দির ফুল-আলোয় সেজে উঠেছে। শুরু হয়েছে বিশেষ পুজো-পাঠ। কিন্তু, তামিলনাড়ুর স্ট্যালিন সরকার রাজ্যে রাম পুজোয় নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের।

Ram Temple Event: তামিলনাড়ুতে রাম মন্দির উদ্বোধনের সম্প্রচার নিষিদ্ধ করেছে স্ট্যালিন সরকার, অভিযোগ নির্মলার
স্ট্যালিন সরকার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

|

Jan 21, 2024 | 8:04 PM

চেন্নাই: রাত পোহালেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেবল দেশ নয়, গোটা বিশ্ব তাকিয়ে সেই অনুষ্ঠানের দিকে। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে দেশজুড়ে রাম মন্দির-সহ বিভিন্ন মন্দির ফুল-আলোয় সেজে উঠেছে। শুরু হয়েছে বিশেষ পুজো-পাঠ। কিন্তু, তামিলনাড়ুতে নাকি ‘ব্রাত্য’ রাম। তামিলনাড়ুর স্ট্যালিন সরকার রাজ্যে রাম পুজোয় নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। এই ধরনের সিদ্ধান্তের জন্য স্ট্যালিন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেছেন তিনি।

 

 

টুইটে কী জানিয়েছেন অর্থমন্ত্রী?

স্ট্যালিন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লিখেছেন, তামিলনাড়ু সরকার ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট দেখায় নিষেধাজ্ঞা জারি করেছে। তামিলনাড়ুতে ২০০-র বেশি মন্দিরে শ্রীরামের পুজো, ভজন, প্রসাদম, আনন্দমে নিষেধাজ্ঞা জারি করেছে। বিভিন্ন সংস্থার বেসরকারিভাবে আয়োজিত অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে পুলিশ। তারা সংস্থাগুলিকে মণ্ডপ ছিঁড়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এই হিন্দু-বিরোধী, ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছে তামিলনাড়ু সরকার। হিন্দু ধর্ম ও দাতব্য বিভাগের মন্ত্রী সেখর বাবু জানিয়েছেন, তামিলনাড়ুতে রাম পুজোয় কোনও নিষেধাজ্ঞা নেই। কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গুজব ছড়াচ্ছেন বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us