Indian Air Force Chief: দায়িত্ব নিয়েই চর্চায় ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান, নজরে আশুতোষ দীক্ষিতের গাড়ি, জানেন কী বিশেষত্ব?

Indian Air Force Chief Car: গত ৩১ অক্টোবর, দিল্লির বায়ুসেনা ভবনে দায়িত্বভার গ্রহণ করেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি ভারতীয় বায়ুসেনার ২৯তম প্রধান। ওই দিনই বিদায়ী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংকে বিদায় জানানো হয়। তিনি একটি পুরনো ধাঁচের গাড়িতে চেপে গার্ড অফ অনার প্যারেডে অংশ নেন। অন্যদিকে, নতুন প্রধানের সরকারি গাড়ি হিসেবে দেখা যায় সম্পূর্ণ বিদ্যুৎচালিত SUV।

Indian Air Force Chief: দায়িত্ব নিয়েই চর্চায় ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান, নজরে আশুতোষ দীক্ষিতের গাড়ি, জানেন কী বিশেষত্ব?
বায়ুসেনার নতুন প্রধানের গাড়িImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 02, 2026 | 10:29 AM

নয়া দিল্লি: ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হয়েছেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। শনিবারই দায়িত্বগ্রহণ করেছেন তিনি। তবে, সবথেকে বেশি চর্চা চলছে নয়া প্রধানের সরকারি গাড়ি নিয়ে। কোনও বিলাসবহুল গাড়ি নয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়ি বেছে নিয়েছেন তিনি। যা কোনও পেট্রোল-ডিজ়েলে চলবে না। সম্পূর্ণ বিদ্য়ুত-চালিত। তাঁর এই গাড়ি নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে।

গত ৩১ অক্টোবর, দিল্লির বায়ুসেনা ভবনে দায়িত্বভার গ্রহণ করেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি ভারতীয় বায়ুসেনার ২৯তম প্রধান। ওই দিনই বিদায়ী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংকে বিদায় জানানো হয়। তিনি একটি পুরনো ধাঁচের গাড়িতে চেপে গার্ড অফ অনার প্যারেডে অংশ নেন। অন্যদিকে, নতুন প্রধানের সরকারি গাড়ি হিসেবে দেখা যায় সম্পূর্ণ বিদ্যুৎচালিত SUV।

মূলত, নতুন প্রধানের যাতায়াতের জন্য বেছে নেওয়া হয়েছে Mahindra XEV 9e। গাড়ির নম্বর প্লেটে লেখা রয়েছে ‘AIR FORCE 1’। গাড়িটি কালো রঙের। সামনে রয়েছে ছোট্ট তেরঙ্গা, বনেটে বায়ুসেনার প্রতীক। নম্বর প্লেটের জায়গায় নীল-সবুজ বোর্ডে লেখা ‘AIR FORCE 1’।

কেন এই সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ?

পরিবেশের প্রতি বার্তা: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন নিজের দৈনন্দিন যাতায়াতের জন্য EV বেছে নেন, তখন সেটা শুধু ব্যক্তিগত পছন্দ থাকে না। এটা ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘গ্রিন মোবিলিটি’ এবং কার্বন ফুটপ্রিন্ট কমানোর অঙ্গীকারের প্রতীক।

আত্মনির্ভর ভারতের জয়গান: দেশীয় কোম্পানির তৈরি অত্যাধুনিক  বৈদ্যুতিক গাড়িকে সর্বোচ্চ স্তরে জায়গা দেওয়া ভোকাল ফর লোকাল এবং ‘আত্মনির্ভর ভারত’-কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

ভবিষ্যতের দিশা: যিনি আকাশে অত্যাধুনিক যুদ্ধবিমান ওড়ানোর পরিকল্পনা করেন, তিনি মাটিতে চলার জন্য বেছে নিলেন ভবিষ্যতের প্রযুক্তিকে। এই নীরব, দূষণহীন, কিন্তু অত্যন্ত শক্তিশালী গাড়ি যেন নতুন ভারতের প্রতিচ্ছবি।

Loading...
Unable to load recommendations.
Follow Us