CPIM Win: একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা, বড় জয় সিপিআইএমের

Nokha Municipal Election Result: তবে ঝনবর পরিবারের প্রভাব উভয় শিবিরেই দৃশ্যত লক্ষ্যনীয়। বিকাশ মঞ্চ থেকে নারায়ণ ঝনবর ও সন্তোষ ঝনবর জয়ী হয়েছেন, অন্যদিকে বিজেপির প্রভাবশালী নেতা শ্রীনিবাস ঝনবরের পুত্র মহেশ ঝনবরও জয় লাভ করেছেন।

CPIM Win: একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা, বড় জয় সিপিআইএমের
সিপিআইএমImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 14, 2026 | 11:36 PM

রাজস্থান: সিপিএমের বড় জয়। নোখা পৌরসভার ৪৫টি আসনের ফলাফল প্রকাশিত। বিকাশ মঞ্চ অর্থাৎ সিপিআইএম ২৯টি ওয়ার্ডে জয়লাভ করে একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বিজেপি মাত্র ১৩টি আসনে থমকে গিয়েছে। পাশাপাশি জয়ী হয়েছেন ৩ জন নির্দল প্রার্থী। ফলাফল ঘোষণার পরই নোখায়  আবির খেলায় মত্ত হন সিপিআইএম-এর কর্মী সমর্থকরা। এই নির্বাচনে বিজেপির একাধিক বর্ষীয়ান নেতাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। শহর মণ্ডল সভাপতি গঙ্গারাম পারীক এবং প্রাক্তন পৌরপ্রধান নির্মল ভূরা নির্বাচনে হেরে গিয়েছেন।

তবে ঝনবর পরিবারের প্রভাব উভয় শিবিরেই দৃশ্যত লক্ষ্যনীয়। বিকাশ মঞ্চ থেকে নারায়ণ ঝনবর ও সন্তোষ ঝনবর জয়ী হয়েছেন, অন্যদিকে বিজেপির প্রভাবশালী নেতা শ্রীনিবাস ঝনবরের পুত্র মহেশ ঝনবরও জয় লাভ করেছেন।

নির্মল ভূরা নিজে পরাজিত হলেও তাঁর স্ত্রী জয়শ্রী ভূরা বিজেপির টিকেটে জয়ী হয়েছেন। এছাড়া বিজেপি নেতা আসকরণ ভট্টড়ের স্ত্রী যশোদা দেবীও খেলায় জয় ছিনিয়ে নিয়েছেন।

দলের সাধারণ সম্পাদক এমএ বেবি দলের কর্মী এবং সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বিজেপি-আরএসএসের সাম্প্রদায়িক বিষের বিরুদ্ধে মানুষের সমস্যার কথা তুলে ধরে এই ভাবেই এগিয়ে যেতে হবে। রাজস্থানের এই পুরভোটে বারান পুরসভা জয় করেছে আম আদমি পার্টি । এছাড়া ক্ষমতাসীন বিজেপি জয়পুর, উদয়পুরসহ একাধিক পুরনিগমে বড় জয় পেয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us