Earthquake: শুধু দিল্লি নয়, পশ্চিমবঙ্গের পাশেই দুই রাজ্যও থরথরিয়ে কাঁপল! টের পেলেন কী?
Earthquake: এ দিন ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। ভূমিকম্পের জেরে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।

নয়া দিল্লি: একা রাজধানী নয়, পরপর কাঁপল আরও দুই রাজ্য। সোমবার ভোরে দিল্লিতে ভূমিকম্পের পর বিহার, সিকিমেও অনুভূত হল ভূমিকম্প। সকাল ৮টা নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, দিল্লিতে ভূমিকম্পের আড়াই ঘণ্টা বাদে, সকাল ৮টা নাগাদ বিহারের সিওয়ানে ভূমিকম্প তৈরি হয়। ভমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। এই ভূমিকম্পের তীব্রতার মাত্রাও রিখটার স্কেলে ৪ ছিল।
EQ of M: 4.0, On: 17/02/2025 08:02:08 IST, Lat: 25.93 N, Long: 84.42 E, Depth: 10 Km, Location: Siwan, Bihar. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/nw8POEed0M
— National Center for Seismology (@NCS_Earthquake) February 17, 2025
বিহারের পাশাপাশি সিকিমের লাচুংয়েও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। সকাল ৮ টা ১৩ মিনিট নাগাদ ভূমিকম্প হয় লাচুংয়ে। ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৩। ভূপৃষ্ট থেকে ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
দুটি ভূমিকম্পেই কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এ দিন ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। ভূমিকম্পের জেরে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সকলকে শান্ত থাকতে এবং সম্ভাব্য আফটার শকের জন্য সতর্ক থাকতে বলেন।

