AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi at Lok Sabha: ১২৫ দিন পরই তৃতীয় মেয়াদ, BJP পাবে ৩৭০! চরম আত্মবিশ্বাসী মোদী

PM Modi at Lok Sabha: তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরতে খুব বেশি হলে ১০০ থেকে ১২৫ দিন বাকি। বিজেপি পাবে ৩৭০, এনডিএ ৪০০ আসন। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের বিশেষ করে কংগ্রেসের প্রতি করলেন চরম কটাক্ষ।

PM Modi at Lok Sabha: ১২৫ দিন পরই তৃতীয় মেয়াদ, BJP পাবে ৩৭০! চরম আত্মবিশ্বাসী মোদী
লোকসভায় জবাবি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদীImage Credit: PTI
| Updated on: Feb 05, 2024 | 8:17 PM
Share

নয়া দিল্লি: সোমবার (৫ ফেব্রুয়ারি), লোকসভায় রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর বাজেট বক্তৃতার জবাবি ভাষণে তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার বিষয়ে নজিরবিহীন আত্মবিশ্বাস দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার অন্দরেই ‘আব কি বার ৪০০ পার’, স্লোগান তুলে দিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস সভাপতিও এই স্লোগান দিচ্ছেন বলে কটাক্ষ করেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, তাঁদের তৃতীয় মেয়াদের সরকার গঠনের আর বেশি দেরি নেই। তিনি বলেন, “আমাদের তৃতীয় মেয়াদ শুরু হতে খুব বেশি দেরি নেই। খুব বেশি হলে ১০০ থেকে ১২৫ দিন বাকি। গোটা দেশ বলছে, ‘আবকি বার, ৪০০ পার। এমনকি খাড়্গেজিও এই কথা বলছেন।” প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি রাজ্যসভায় কংগ্রেস সভাপতি বলেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে ৪০০ আসন পেতে চলেছে বিজেপি। সুপ্রিম কোর্টে মহিলা সংরক্ষণের বিষয়ে এক জনস্বার্থ মামলার বিরুদ্ধে মোদী সরকারের হলফনামা দেওয়ার প্রসঙ্গে ওই মন্তব্য করেছিলেন খাড়্গে।

প্রধানমন্ত্রী মোদী অবশ্য। মনে করেন, বিজেপি একা ৪০০ আসনের বেশি জিততে পারবে না। তাঁর পূর্বাভাস, বিজেপি পাবে ৩৭০টি আসন, আর এনডিএ জোটের আসন সংখ্যা ৪০০ ছাপিয়ে যাবে। মোদি বলেন, “আমি দেশের মেজাজ অনুমান করতে পারি। দেশবাসী অবশ্যই এনডিএকে ৪০০টিরও বেশি আসন দেবে এবং বিজেপিকে কমপক্ষে ৩৭০ আসন দেবে।” বিরোধী দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসই হারিয়ে ফেলেছে বলে দাবি করেন তিনি। দীর্ঘ সময়ের জন্য তারা বিরোধী আসনে বসারই সংকল্প গ্রহণ করেছে। তিনি বলেন, “আমি বিরোধীদের এই সংকল্পের প্রশংসা করি। আপনারা যেভাবে বহু দশক ধরে সরকারের আসনে বসেছিলেন, একইভাবে আপনারা দীর্ঘদিন বিরোধী আসনে বসার সংকল্প করেছেন। আগামী নির্বাচনে , আপনারা আরও উচ্চতায় পৌঁছে যাবেন, আপনাদের দর্শকদের গ্যালারিতে বসতে হবে।”

রাহুল গান্ধীর নাম একবারও উল্লেখ না করেই, তাঁকেও তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “একই পণ্য বারবার বাজারে আনার চেষ্টা করছে কংগ্রেস। বাজারে সেই পণ্য চলছে না, তাও আনছে। আর এই করতে গিয়ে কংগ্রেসের পুরো দোকানই বন্ধ হয়ে যেতে বসেছে। তিনি বলেন, বিরোধীদের নেতা বদলেছে, কিন্তু, তারাও সেই একই পুরোনো ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন। নতুন কিছু করতে পারছে না। জনতাকে নতুন কোনও দিশা দেখাতে পারছে না। নির্বাচনের বছরে মানুষকে কিছু বার্তা দিতে পারতেন বিরোধী নেতারা। কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছেন। আর বিরোধী জোট নিয়ে তাঁর কটাক্ষ, জোটের ‘এলাইনমেন্ট’ই নষ্ট হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, “আমাদের তৃতীয় মেয়াদে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে। তৃতীয় মেয়াদটি হবে আগামী ১০০০ বছরের জন্য এক শক্তিশালী দেশের ভিত্তি স্থাপনের মেয়াদ।”

Follow Us