Ration Card Update: ৭ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল! বাড়ানো হল আয়ের ঊর্ধ্বসীমা, কারা রেশন পাবেন?

New Income Limit for Ration Card for Delhi: বৃহস্পতিবার ঘোষণা করা হয় যে রেশন পাওয়ার ক্ষেত্রে আয়ের বার্ষিক সীমা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হচ্ছে। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান যে ৭.৭২ লক্ষ অবৈধ রেশন কার্ড বাতিল করা হয়েছে। বৈধ গ্রাহকরা নতুন করে আবেদন করতে পারবেন রেশন কার্ডের জন্য।  

Ration Card Update: ৭ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল! বাড়ানো হল আয়ের ঊর্ধ্বসীমা, কারা রেশন পাবেন?
ফাইল চিত্র।Image Credit source: Lynsey Addario/Getty Images Reportage

|

May 22, 2026 | 2:30 PM

নয়া দিল্লি: বাতিল হয়ে গেল সাত লক্ষেরও বেশি রেশন কার্ড (Ration Card)। ধরে ধরে অবৈধ বা ভুয়ো গ্রাহকদের রেশন কার্ড বাতিল করছে সরকার। পাশাপাশি আবার রেশন (Ration) পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমাও বাড়ানো হল।

দিল্লিতে রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বৃহস্পতিবার ঘোষণা করেন যে রেশন পাওয়ার ক্ষেত্রে আয়ের বার্ষিক সীমা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হচ্ছে। সাংবাদিক বৈঠক করে তিনি জানান যে ৭.৭২ লক্ষ অবৈধ রেশন কার্ড বাতিল করা হয়েছে। বৈধ গ্রাহকরা নতুন করে আবেদন করতে পারবেন রেশন কার্ডের জন্য।

দিল্লিতে শেষ ১৩ বছরে নতুন করে কোনও রেশন কার্ড ইস্যু করা হয়নি। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, “অডিট করার পর সরকার ১ লক্ষ ৪৪ হাজার উপভোক্তার নাম বাদ দিয়েছে যারা আয়ের যোগ্যতা বা শর্ত পূরণ করছে না। ৩৫ হাজার ৮০০ জনের নাম বাদ দেওয়া হয়েছে যারা কখনও রেশন পাননি। ২৯ হাজার ৫৮০ জন গ্রাহকের মৃত্যু হয়েছে এবং ২৩ হাজার ৩৯৪টি রেশন কার্ড ডুপ্লিকেট পাওয়া গিয়েছে।”

বর্তমানে দিল্লিতে রেশন পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা ছিল ১.২ লক্ষ টাকা। অর্থাৎ কোনও পরিবারের আয় যদি বছরে ১.২ লক্ষ টাকা হয়, তবে তারা রেশন পাবেন। তবে গরিব মানুষদের সুবিধার জন্য এবার রাজ্য সরকার আয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হল। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন যে গরিব মানুষ, যাদের রেশনের প্রয়োজন রয়েছে, সর্বাধিক সংখ্যক গ্রাহক যাতে রেশনের সুবিধা পান, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হবে।

Follow Us