Palm Oil Crisis: আরও একটা সঙ্কটের মুখে ভারত, রান্না করার তেল পাওয়া যাবে না ক’দিন পর থেকে?
Edible Oil Shortage India: ভারত পাম তেলের সঙ্কট হওয়া যথেষ্ট উদ্বেগের, কারণ বিশ্বে সবথেকে বেশি পাম তেল আমদানি করে ভারতই। প্রতি বছর আনুমানিক ৯৫ লক্ষ টন পাম তেল আমদানি করে। মূলত ইন্দোনেশিয়া ও মালয়শিয়া থেকে তেল আমদানি করা হয়। ভারতে পাম তেল উৎপাদন হয় মাত্র ৪ লক্ষ টন।

নয়া দিল্লি: ইরান-আমেরিকার সংঘাত বিশ্বকে জ্বালানি সঙ্কটের মুখে ঠেলে দিয়েছিল। এখনও যে সঙ্কট পুরোপুরি কেটে গিয়েছে, তা নয়। এর মধ্যেই আরও এক সঙ্কটের খবর। আরও একটা তেল সঙ্কটের মুখে ভারত। তবে এটা পেট্রোল বা ডিজেলের সঙ্কট নয়। এবার মাথাচাড়া দিয়ে উঠছে ভোজ্য তেলের সঙ্কট। আরও স্পষ্টভাবে বলতে গেলে পাম তেলের সঙ্কট।
ভারত পাম তেলের সঙ্কট হওয়া যথেষ্ট উদ্বেগের, কারণ বিশ্বে সবথেকে বেশি পাম তেল আমদানি করে ভারতই। প্রতি বছর আনুমানিক ৯৫ লক্ষ টন পাম তেল আমদানি করে। মূলত ইন্দোনেশিয়া ও মালয়শিয়া থেকে তেল আমদানি করা হয়। ভারতে পাম তেল উৎপাদন হয় মাত্র ৪ লক্ষ টন।
এবার এই পাম গাছ সবথেকে বেশি রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। যুদ্ধের জেরে পাম গাছ ক্ষতিগ্রস্থ হওয়ায় এবং তেল রিফাইনারিগুলি ধ্বংস হয়ে যাওয়ায়, পাম তেলের উৎপাদনে ভাঁটা পড়েছে। এছাড়া বৃষ্টির অভাবেও গাছগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভারতে ব্যবহৃত ভোজ্য তেলের মধ্যে ৪০ শতাংশই পাম তেল। অনেক বাড়িতেই পাম তেল ব্যবহার হয়। বিভিন্ন ভাজা খাবার পাম তেলেই তৈরি হয়। এছাড়া বিস্কুট, কুকিজ, কেক, পেস্ট্রির মতো বেকারি খাবারগুলিতেও পাম তেলই ব্যবহার হয়। বেশ কিছু সাবান, শ্যাম্পুতেও পাম তেল থাকে। পাম তেলের সঙ্কট বড় আকার নিলে, খাবারেও টান পড়তে পারে।
