
নয়া দিল্লি: নির্বাচন কমিশন নিয়ে তুমুল বিতর্ক। চরম অস্বস্তিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল।
নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক ও মিডিয়া রিপোর্টের উপরে ভিত্তি করে আজ, ২৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। পিটিশনে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক সিদ্ধান্ত দুই নির্বাচন কমিশনারের সঙ্গে পরামর্শ না করেই নেওয়া হয়েছে।
আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। দুই নির্বাচন কমিশনারের সঙ্গে পরামর্শ বা মতামত না নিয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে সিদ্ধান্ত, গাইডলাইন ও সফটওয়্যার পরিবর্তনগুলি করেছেন, তা অসাংবিধানিক ও অবৈধ।
বিস্তারিত আসছে…