AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: হাজার বছরের পুরনো সম্পদ ফিরল ভারতে, নেদারল্যান্ডস সফরে বড় সাফল্য প্রধানমন্ত্রীর

PM Narendra Modi in Netherlands: তাম্প্রলিপি ফিরে পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এক হাজার বছর পুরনো ওই নিদর্শনগুলোর ছবিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, "সকল ভারতীয়ের জন্য এক আনন্দের মুহূর্ত! একাদশ শতকের চোল যুগের তাম্রলিপি নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল।"

PM Narendra Modi: হাজার বছরের পুরনো সম্পদ ফিরল ভারতে, নেদারল্যান্ডস সফরে বড় সাফল্য প্রধানমন্ত্রীর
নেদারল্যান্ডসে নরেন্দ্র মোদীImage Credit: Tv9 Bangla
| Updated on: May 17, 2026 | 11:51 AM
Share

আমস্টারডাম : নেদারল্যান্ড সফরে বড় সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। দীর্ঘদিন ধরে ডাচদের দখলে থাকা ঐতিহাসিক সম্পদ অবশেষে ফিরল ভারতের ঘরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হল প্রায় এক হাজার বছরের পুরনো একটি তাম্প্রলিপি (Copper Plates)। মূলত এটি চোল যুগের। আর তাই এই লিপিতে চোল সাম্রাজ্য, সেই যুগের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন এই তাম্প্রলিপির দাবি জানিয়ে আসছিল ভারত। অবশেষে, গতকাল প্রধানমন্ত্রীর সফরে তাঁর হাতে ওই ঐতিহাসিক নিদর্শন তুলে দিয়েছেন ডাচরা।

সোশ্যাল মিডিয়ায় কী লেখেন মোদী?

তাম্প্রলিপি ফিরে পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এক হাজার বছর পুরনো ওই নিদর্শনগুলোর ছবিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “সকল ভারতীয়ের জন্য এক আনন্দের মুহূর্ত! একাদশ শতকের চোল যুগের তাম্রলিপি নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী রব জেটেন। তাঁর উপস্থিতিতেই তাম্রলিপিগুলি তুলে দেওয়া হল ভারতের হাতে।”

চোল সাম্রাজ্যের তাম্রলিপি

তাম্রলিপিগুলো ইউরোপে ‘লাইডেন প্লেটস’ নামেও পরিচিত। এগুলো লাইডেন বিশ্ববিদ্যালয়গুলিতে সংরক্ষিত ছিল। প্রত্নবস্তুগুলো চোল সাম্রাজ্যের টিকে থাকা সবচেয়ে ঐতিহাসিক মূল্যবান নথিগুলোর মধ্যে অন্যতম। ভারত ২০১২ সাল থেকে এগুলো ফেরত চেয়ে আসছিল। মোদী পোস্টে লেখেন, “চোল-যুগের এই তাম্রলিপিতে ২১টি বড় এবং ৩টি ছোট ফলক রয়েছে। বেশিরভাগ লিপিই বিশ্বের অন্যতম সুন্দর ভাষা তামিলে খোদিত। এগুলি চোলদের গৌরব ঘোষণা করে। ভারতীয় হিসেবে আমরা চোলদের সংস্কৃতির জন্য গর্ববোধ করি। আমি নেদারল্যান্ডস সরকার এবং বিশেষ করে লাইডেন বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । তারা ঊনবিংশ শতকের মধ্যবর্তী সময় থেকে এই তাম্রলিপিগুলি সংরক্ষণ করে আসছে।” কূটনৈতিক মহল বলছে, ঐতিহাসিক সম্পদকে ফিরিয়ে আনা এই মুহূর্তে মোদীর সফরের বড় সাফল্য বলা যেতে পারে।

উল্লেখ্য, নেদ্যারল্যান্ডসে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন। একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকেই বিশ্ব অর্থনীতির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে বিশের দশক একেবারেই বিশ্বের অর্থনীতির জন্য ভাল নয়। একের পর এক বিপর্যয় নেমে এসেছে। এই সময়টা এখন আরও বেশি চ্যালেঞ্জিং গোটা বিশ্বের জন্য। এই অনুষ্ঠানের পর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন। দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও সাক্ষর হয়।

Follow Us