Special Gift: রাম মন্দিরের জন্য প্রধানমন্ত্রী মোদীর হাতে বিশেষ উপহার তুলে দিলেন রঙ্গনাথস্বামী মন্দিরের পুরোহিতরা

PM Narendra Modi: প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীই প্রথম শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে যান। এদিন তিনি ওই মন্দির পরিদর্শন করে পুজো দেন। এমনকি মন্দিরে অবস্থিত কুনকি হাতিকে নিজের হাতে খাবার খাওয়ান। হাতিটিও মাউথ অরগ্যান বাজিয়ে প্রধানমন্ত্রীকে শোনান এবং নমো-র মাথায় শুঁড় ঠেকিয়ে তাঁকে আশীর্বাদ করেন।

Special Gift: রাম মন্দিরের জন্য প্রধানমন্ত্রী মোদীর হাতে বিশেষ উপহার তুলে দিলেন রঙ্গনাথস্বামী মন্দিরের পুরোহিতরা
রাম মন্দিরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বিশেষ উপহার তুলে দিলেন শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের পুরোহিতরা।

|

Jan 20, 2024 | 5:01 PM

তিরুচিরাপল্লি: তামিলনাড়ুর তিরুচিরাপল্লির শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের প্রধান বিগ্রহ বিষ্ণু। বৈষ্ণব মতে, শ্রীরামকে বিষ্ণুর অবতার মানা হয়। এছাড়া শ্রীরামচন্দ্র এই মন্দিরে পুজো দিতেন বলে কথিত আছে। স্বাভাবিকভাবেই অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের বিশেষ যোগসূত্র রয়েছে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে এই মন্দিরে গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর হাতে অযোধ্যার রাম মন্দিরের জন্য শাড়ি-সহ বিশেষ উপহার তুলে দিলেন মন্দিরের পুরোহিতরা।

এদিন শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের পুরোহিতদের তরফে কতকগুলি শাড়ি-সহ অন্যান্য সামগ্রী অযোধ্যার রাম মন্দিরের জন্য উপহার হিসাবে দেওয়া হয়। কয়েকটি শাড়ি সুন্দর করে ভাঁজ করে একটি ঝুড়িতে করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদীও সেগুলি সাদরে গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীই প্রথম শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে যান। এদিন তিনি ওই মন্দির পরিদর্শন করে পুজো দেন। এমনকি মন্দিরে অবস্থিত কুনকি হাতিকে নিজের হাতে খাবার খাওয়ান। হাতিটিও মাউথ অরগ্যান বাজিয়ে প্রধানমন্ত্রীকে শোনান এবং নমো-র মাথায় শুঁড় ঠেকিয়ে তাঁকে আশীর্বাদ করেন। এরপর মন্দির চত্বরে আয়োজিত রামায়ণ পাঠও শোনেন প্রধানমন্ত্রী মোদী। যা অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Follow Us