PM Narendra Modi: হেডলাইন নয়, ডেডলাইনের লক্ষ্যে কাজ করি আমি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Lok Sabha Election 2024: সামনেই লোকসভা নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য কী? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী ২০২৯ সালের জন্য নয়, ২০৪৭ সালের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে তিনি। মোদী বলেন, "খুঁজে দেখুন মোদী কী। আপনারা ২০২৯-এ আটকে রয়েছেন। আমি তো ২০৪৭ সালের জন্য প্রস্তুতি নিচ্ছি।"

PM Narendra Modi: হেডলাইন নয়, ডেডলাইনের লক্ষ্যে কাজ করি আমি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Mar 17, 2024 | 9:17 AM

নয়া দিল্লি: ভাগ্য বা প্রচারে নয়, কঠোর পরিশ্রমে বিশ্বাসী তিনি। দেশের জনগণের কাছে নিজের সাফল্যের মন্ত্র বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “হেডলাইনের জন্য নয়, ডেডলাইনের উপর কাজ করার মানুষ আমি।”

শনিবার ইন্ডিয়া টুডে-র আয়োজিত কনক্লেভে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি নিজের লক্ষ্য ও সেই কাজের উৎসাহ নিয়ে কথা বলেন। আগামী দশকের জন্য কঠোর পরিশ্রম করতে চান তিনি বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, “আমি হেডলাইনের উপরে নয়, ডেডলাইনের উপরে কাজ করার মানুষ।”

সামনেই লোকসভা নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য কী? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী ২০২৯ সালের জন্য নয়, ২০৪৭ সালের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে তিনি। মোদী বলেন, “খুঁজে দেখুন মোদী কী। আপনারা ২০২৯-এ আটকে রয়েছেন। আমি তো ২০৪৭ সালের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজ গোটা বিশ্ব অনিশ্চয়তার ঘূর্ণিতে আটকা পড়েছে, তবে এর মধ্যে একটি জিনিস নিশ্চিত, তা হল ভারত আরও দ্রুতগতিতে উন্নত হবে।”

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটা নির্বাচনের সময়, তাই আমাদের বিরোধী বন্ধুরা কাগজে অলীক স্বপ্ন বুনতে ব্যস্ত। কিন্তু মোদী স্বপ্নের উর্ধ্বে গিয়ে ভাবে এবং সেই লক্ষ্যে কাজ করে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আগামী পাঁচ বছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। অনিশ্চয়তার দুনিয়ায় আগামী পাঁচ বছরে সুস্থির, শক্তিশালী ভারত তৈরি হবে।”

Follow Us