PM Modi: ‘দেশের স্বার্থের থেকে যদি দলের স্বার্থ বড় হয়ে যায়, তখন মাশুল দিতে হয় নারীশক্তিকে’, ফের ভিডিয়ো পোস্ট করে বার্তা মোদীর

PM Narendra Modi on Women's Reservation Bill: নারীর ক্ষমতায়নের প্রতি নিজেদের অঙ্গীকারের কথা ফের উল্লেখ করে মোদী লেখেন, নারীশক্তির ক্ষমতায়নে বিজেপি ও এনডিএ-র (NDA) সংকল্প সম্পূর্ণ অটুট রয়েছে। তাঁর সরকারের কাছে বরাবরই ‘দেশের স্বার্থ’ সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। বিরোধী দলগুলিকে সরাসরি নিশানা করে প্রধানমন্ত্রী লেখেন, “যখন কিছু মানুষের কাছে দলীয় স্বার্থই সবকিছু হয়ে ওঠে এবং দলীয় স্বার্থ দেশের স্বার্থের চেয়ে বড় হয়ে যায়, তখন তার মাশুল দিতে হয় নারীশক্তি ও দেশকে।”

PM Modi: দেশের স্বার্থের থেকে যদি দলের স্বার্থ বড় হয়ে যায়, তখন মাশুল দিতে হয় নারীশক্তিকে, ফের ভিডিয়ো পোস্ট করে বার্তা মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

Nov 29, 2026 | 5:28 PM

নয়া দিল্লি: মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিরোধীদের নিশানা করে তীব্র আক্রমণ শানালেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “নারীশক্তিকে তার প্রাপ্য অধিকার ও অংশীদারিত্ব দেওয়ার লড়াই কয়েক দশক ধরে চলছে। দীর্ঘদিন ধরে এই লক্ষ্যে কাজ করে আসছি।”

নারীর ক্ষমতায়নের প্রতি নিজেদের অঙ্গীকারের কথা ফের উল্লেখ করে মোদী লেখেন, নারীশক্তির ক্ষমতায়নে বিজেপি ও এনডিএ-র (NDA) সংকল্প সম্পূর্ণ অটুট রয়েছে। তাঁর সরকারের কাছে বরাবরই ‘দেশের স্বার্থ’ সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। বিরোধী দলগুলিকে সরাসরি নিশানা করে প্রধানমন্ত্রী লেখেন, “যখন কিছু মানুষের কাছে দলীয় স্বার্থই সবকিছু হয়ে ওঠে এবং দলীয় স্বার্থ দেশের স্বার্থের চেয়ে বড় হয়ে যায়, তখন তার মাশুল দিতে হয় নারীশক্তি ও দেশকে।”

‘আমাদের আত্মবিশ্বাস অজেয়’

প্রধানমন্ত্রীর বিশ্বাস, এই সংকল্প যে কোনও মূল্যে পূরণ করা হবে। মোদী লেখেন, “আমাদের আত্মবিশ্বাস অজেয়। দেশের অর্ধেক জনসংখ্যার স্বপ্ন এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই সংকল্প আমাদের পূরণ করতেই হবে।”

এর আগে কী পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী?

এর আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ দিতে তাঁর সরকার সম্পূর্ণ প্রস্তুত। নিজের এক্স হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত ভিডিয়ো বার্তায় তিনি বলেছিলেন, মহিলাদের প্রাপ্য অধিকার দেওয়ার পথে যে কোনও বাধা দূর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সংসদে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল নিয়ে কেন্দ্রের নতুন উদ্যোগের ঠিক আগেই প্রধানমন্ত্রীর এই বার্তা সামনে এসেছিল। ২০২৩ সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইনকে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাসের সময় সংসদে আসন সংখ্যা বাড়ানো হলে, নতুন ও বর্ধিত সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us