PM Modi Meeting: বিদেশ থেকে ফিরেই আজ জরুরি বৈঠকে মোদী, দিল্লিতে যাচ্ছেন শুভেন্দু, মন্ত্রিসভায় বড় রদবদলের সম্ভাবনা

Union Cabinet Meeting Today: বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ দিল্লির সেবা তীর্থে মন্ত্রিসভার বৈঠক হবে। জানা গিয়েছে, মোদী বিদেশ সফর থেকে ফিরেই মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এছাড়া সকল রাজ্যের মন্ত্রীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে এই বৈঠকে। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি যেতে পারেন সুকান্ত মজুমদারও।

PM Modi Meeting: বিদেশ থেকে ফিরেই আজ জরুরি বৈঠকে মোদী, দিল্লিতে যাচ্ছেন শুভেন্দু, মন্ত্রিসভায় বড় রদবদলের সম্ভাবনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

May 21, 2026 | 8:29 AM

নয়া দিল্লি : বিদেশ সফর শেষ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। আজ দেশে ফিরছেন। আর দেশে ফিরেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। আজ অর্থাৎ বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার (Union Cabinet Meeting) গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে দিল্লিতে। এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। সব কেন্দ্রীয় মন্ত্রীদের আজ দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠকে পশ্চিম এশিয়ার (West Asia Conflict) বর্তমান পরিস্থিতি ও তার প্রভাবে ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া, মন্ত্রিসভার রদবদল নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেক্ষেত্রে বাংলা থেকে কেউ পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে ইতিধ্যেই জল্পনা শুরু হয়েছে। জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি সফর।

মোদীর মন্ত্রিসভার বৈঠক

বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ দিল্লির সেবা তীর্থে মন্ত্রিসভার বৈঠক হবে। জানা গিয়েছে, মোদী বিদেশ সফর থেকে ফিরেই মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এছাড়া সকল রাজ্যের মন্ত্রীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে এই বৈঠকে। ইতিমধ্যেই এই জরুরি বৈঠককে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে আলোচনা

সূত্রের খবর, পশ্চিম এশিয়ার সংঘাত এবং ভারতের ওপর এর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবের বিষয়টি আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে। জ্বালানি নিয়ে উদ্বেগপূর্ণ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার তেলের দাম, জ্বালানি সরবরাহ ও মুদ্রাস্ফীতি সংক্রান্ত বিষয়গুলোর উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফর থেকে ফিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া, বৈঠকে একাধিক মন্ত্রকের দুই বছরের কাজের খতিয়ানও দেখবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনা

বেশ কয়েকদিন ধরে জাতীয় রাজনীতির অন্দরে মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, জুনের দ্বিতীয় সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে। তার আগে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রকের কাজের মূল্যায়ণের পর একাধির মন্ত্রীর নাম বাদ দিয়ে সেই জায়গায় নতুনদের জায়গা দেওয়া হতে পারে। সেক্ষেত্রে, বাংলা থেকে অনেকে মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে জায়গা পেতে পারেন বলে সূত্রের খবর। আজ গুরুত্বপূর্ণ বৈঠকের পর কী কী নিয়ে সিদ্ধান্ত হতে পারে বা সত্যিই মন্ত্রিসভায় রদবদল হবে কি না সেদিকেই নজর থাকবে সব মহলের।

Follow Us