PNB Fraud: PNB গ্রাহকরা সাবধান! কোনও মেসেজ আসেনি, এদিকে অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫ কোটি টাকা!

Punjab National Bank: বিজেন্দ্র সিং নামক এক কৃষক জানিয়েছেন যে তাঁর অ্যাকাউন্টে ৮৭ থেকে ৮৮ লাখ টাকা ছিল। এখন অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ১ লাখ টাকা। এদিকে তিনি অ্যাকাউন্ট থেকে টাকাও তোলেননি বা কোনও লেনদেন করেননি। কীভাবে তাহলে টাকা উধাও হয়ে গেল?

PNB Fraud: PNB গ্রাহকরা সাবধান! কোনও মেসেজ আসেনি, এদিকে অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫ কোটি টাকা!
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড়সড় প্রতারণা।Image Credit source: Getty Image

|

Oct 29, 2026 | 1:50 PM

গ্রেটার নয়ডা: কোনও এসএমএস আসেনি, কোনও ডকুমেন্টও সাইন করেনি। এদিকে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল লাখ লাখ টাকা! পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহকদের মাথায় হাত। কীভাবে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, তা বুঝেই উঠতে পারছেন না। অনেকেই যখন কোনও লেনদেন করার জন্য বা ব্যালেন্স চেক করার জন্য অ্যাকাউন্ট খুলছেন, তখন দেখছেন যে টাকা উধাও হয়ে গিয়েছে। এখন তারা ব্যাঙ্কের কাছ থেকেই উত্তর চাইছেন।

জানা গিয়েছে, গ্রেটার নয়ডার আইচার এলাকার একটি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ৩৫ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। গ্রাহকদের অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে রাতারাতি। একাধিক গ্রাহকের দাবি, তারা কোনও সই করেননি। তাদের কাছে ট্রানজাকশনের কোনও মেসেজও আসেনি। হঠাৎ জানতে পারেন যে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। এরপরই তারা পুলিশে অভিযোগ জানান। ব্যাঙ্কের ম্যানেজার সহ একাধিক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

বিজেন্দ্র সিং নামক এক কৃষক জানিয়েছেন যে তাঁর অ্যাকাউন্টে ৮৭ থেকে ৮৮ লাখ টাকা ছিল। এখন অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ১ লাখ টাকা। এদিকে তিনি অ্যাকাউন্ট থেকে টাকাও তোলেননি বা কোনও লেনদেন করেননি। কীভাবে তাহলে টাকা উধাও হয়ে গেল? ব্যাঙ্কের কাছ থেকেই ক্ষতিপূরণের দাবি করেছেন তিনি।

একইভাবে সন্তোষ নামক একজন চা-সিঙারা বিক্রেতা জানিয়েছেন, জেওয়ার বিমানবন্দর প্রকল্পে জমি দেওয়ার জন্য সরকারের কাছ থেকে ১ কোটি ২৯ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। এখন তিনি দেখছেন যে অ্যাকাউন্ট থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us