AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ভারতে বড় বিনিয়োগের পরিকল্পনা, মোদীর সঙ্গে বৈঠক ফক্সকনের চেয়ারম্যানের

PM Narendra Modi: তাইওয়ানের এই কোম্পানি পৃথিবীর বৃহত্তম ইলেকট্রনিক যন্ত্র নির্মাতা। ফক্সকন বিশ্বের একাধিক বিখ্যাত ব্র্যান্ড যেমন, অ্যাপল ইনকর্পোরেটেড আইপড ও আইফোনের ইলেকট্রনিক সামগ্রী তৈরি করে। বুধবার ফক্সকনের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

PM Narendra Modi: ভারতে বড় বিনিয়োগের পরিকল্পনা, মোদীর সঙ্গে বৈঠক ফক্সকনের চেয়ারম্যানের
ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
| Updated on: Aug 15, 2024 | 12:37 PM
Share

নয়াদিল্লি: মেক ইন ইন্ডিয়া। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পরই এই কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশি কোম্পানিগুলিকে ভারতে কারখানা গড়ার আহ্বান জানান। কেন্দ্রের দাবি, গত দশ বছরে ভারতে বিদেশি কোম্পানিগুলির বিনিয়োগ বেড়েছে। এবার ভারতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে হন হাই টেকনোলজি গ্রুপ(ফক্সকন)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ। ভারতে বড় বিনিয়োগের পরিকল্পনার কথা জানালেন।

তাইওয়ানের এই কোম্পানি পৃথিবীর বৃহত্তম ইলেকট্রনিক যন্ত্র নির্মাতা। ফক্সকন বিশ্বের একাধিক বিখ্যাত ব্র্যান্ড যেমন, অ্যাপল ইনকর্পোরেটেড আইপড ও আইফোনের ইলেকট্রনিক সামগ্রী তৈরি করে। বুধবার ফক্সকনের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ভবিষ্যতে যে সেক্টরগুলিতে উজ্জ্বল ভূমিকা নেবে ভারত, সেখানে বিনিয়োগের নানা সুবিধার কথা তুলে ধরেন মোদী। দু’জনের বৈঠকে ভারতের একাধিক রাজ্যে বিনিয়োগের পরিকল্পনার কথা জানান ইয়ং লিউ।

ফক্সকনের চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “কর্নাটক, অন্ধ্র প্রদেশে ও তামিলনাড়ুর মতো রাজ্যে ফক্সকনের বিনিয়োগের পরিকল্পনা নিয়ে দারুণ আলোচনা হয়েছে।”

গত বছর জুলাইয়ে গুজরাটে সেমিকন ইন্ডিয়া কনক্লেভে এসেছিলেন ইয়ং লিউ। সেই সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রীর। ভারতে ৪০ হাজার মানুষকে কর্মসংস্থান দেওয়ার লক্ষ্য নিয়ে ফক্সকন। ৯ থেকে ১০ বিলিয়ন ডলার ভারতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাইওয়ানের এই কোম্পানির। চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্মশ্রী প্রাপকের তালিকায় ইয়ং লিউয়ের নাম ছিল। পদ্ম ভূষণ সম্মান পান তিনি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর