Pune Crime Update: মা-বাবাকে ‘না’ বলার থেকে সহজ ছিল কেতনকে খুন করা! বিস্ফোরক বয়ান সিয়ার

Ketan Agarwal Death Investigation: কেতনের বাবা, বিশাল আগরওয়াল গতকালই চাঞ্চল্যকর দাবি করেছিলেন যে তাঁর ছেলে মাথায় পরচুল লাগাত। সিয়া হয়তো এই কারণেই কেতনকে খুন করেছে। পুলিশ এই বিষয়ে প্রশ্ন করায়, সিয়া জানিয়েছে, কেতন পরচুল লাগায়, এ কথা জানার পর থেকেই তাঁকে আর ভালো লাগত না তাঁর!

Pune Crime Update: মা-বাবাকে না বলার থেকে সহজ ছিল কেতনকে খুন করা! বিস্ফোরক বয়ান সিয়ার
কেতন আগরওয়াল ও সিয়া গোয়েল।Image Credit source: X

|

Jun 27, 2026 | 8:41 AM

মুম্বই: অবশেষে মুখ খুলতে শুরু করল সিয়া গোয়েল। পুণের ব্যবসায়ী কেতন আগরওয়ালের হত্যাকাণ্ডে মূল চক্রী সিয়াই। তার সঙ্গে বাগদান হয়েছিল কেতনের, আগামী নভেম্বরে বিয়ে হওয়ার কথাও ছিল, কিন্তু তার আগেই প্রেমিক চেতন চৌধুরির সঙ্গে প্ল্যান করে, জন্মদিন সেলিব্রেট করার নামে লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে, সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেন কেতনকে। কেন খুনি করতে হল কেতনকে? পুলিশের এই প্রশ্নের উত্তরে অভিযুক্ত সিয়া জানিয়েছে, তাঁর নিজের পরিবারকে বিয়েতে আপত্তির কথা জানানোর থেকে সহজ ছিল কেতনকে খুন করা! পুলিশও স্তম্ভিত সিয়ার এই বয়ানে।

পুণে পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশি জেরায় এবার একে একে প্রশ্নের উত্তর দিচ্ছে সিয়া। কেতনের বাবা, বিশাল আগরওয়াল গতকালই চাঞ্চল্যকর দাবি করেছিলেন যে তাঁর ছেলে মাথায় পরচুল লাগাত। সিয়া হয়তো এই কারণেই কেতনকে খুন করেছে। পুলিশ এই বিষয়ে প্রশ্ন করায়, সিয়া জানিয়েছে, কেতন পরচুল লাগায়, এ কথা জানার পর থেকেই তাঁকে আর ভালো লাগত না তাঁর!

তাহলে নিজের অপছন্দের কথা, বিয়েতে অনিচ্ছার কথা পরিবারকে কেন জানাননি সিয়া? পুলিশের এই প্রশ্নের উত্তরে সিয়া জানিয়েছে, সে তাঁর পরিবারকে কষ্ট দিতে চায়নি। তদন্তকারীরা জানিয়েছেন, সিয়ার মনে হয়েছিল বিয়েতে আপত্তির কথা পরিবারকে জানানোর তুলনায় কেতনকে লোহাগড় দুর্গ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া বেশি সহজ ছিল।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সিয়া কেতনকে জানিয়েছিল সে বিয়ে করতে চায় না, কিন্তু কেতন এই বাগদান ভাঙতে চায়নি। এরপরই সিয়া তাঁর প্রেমিক চেতনের সঙ্গে খুনের পরিকল্পনা করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us