SIR বিতর্কের আবহেই খসড়া ভোটার লিস্টে ভগৎ সিংয়ের ছবি! কী ব্যাখ্যা দিল কমিশন?

Punjab SIR Controversy: যদিও স্থানীয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই ভুল নজরে আসতেই, তা সংশোধন করা হয়েছে। আগামী ১২ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। সেখানে সঠিক ছবিই থাকবে।

SIR বিতর্কের আবহেই খসড়া ভোটার লিস্টে ভগৎ সিংয়ের ছবি! কী ব্যাখ্যা দিল কমিশন?
ভোটার তালিকায় ভগৎ সিংয়ের ছবি।Image Credit source: X

|

Oct 12, 2026 | 7:44 AM

চণ্ডীগঢ়: এসআইআর বিতর্কের আবহেই এবার ভোটার লিস্ট নিয়ে হইচই পড়ে গেল পঞ্জাবে। জীবিত ভোটারদের তালিকায় দেখা গেল স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের ছবি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কী বলছে নির্বাচন কমিশন?

পঞ্জাবের কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা প্রথম এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান যে লুধিয়ানা পূর্ব বিধানসভা কেন্দ্রের ৩৮ নম্বর পার্টে ৪২২ সিরিয়াল নম্বরে যে ব্যক্তির নাম রয়েছে, তার ছবি ভগৎ সিংয়ের।  তিনি সেই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ব্যস, এটাই দেখা বাকি ছিল।”

যদিও স্থানীয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই ভুল নজরে আসতেই, তা সংশোধন করা হয়েছে। আগামী ১২ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। সেখানে সঠিক ছবিই থাকবে।

লুধিয়ানার নির্বাচনী অফিসার আবার দাবি করেন যে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। তিনি জানান যে আগের ভোটার তালিকায় ভুল ছবি ছিল। সেটাই এবারের এসআইআরের খসড়া তালিকাতেও রয়ে গিয়েছে। গত ১৩ অগস্ট পঞ্জাবে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয়।

একদিকে যেখানে এসআইআর প্রক্রিয়া ও ভোটচুরি নিয়ে সরব বিরোধীরা, দিল্লিতে আন্দোলন চলছে, সেখানে পঞ্জাবের ভোটার লিস্টে কীভাবে ভগৎ সিংয়ের ছবি এল এবং খসড়া তালিকাতেও তা কীভাবে থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us