Rahul Gandhi: ‘ব্রাদার’ স্ট্যালিনের কাছে ‘ডার্টি ডিজাইন’-এর ছক তুলে ধরলেন রাহুল! বেরিয়ে কী বললেন?

Rahul Gandhi Flags Threat: বিজেপির এই প্রচেষ্টাকে 'ডার্টি ডিজাইন' অর্থাৎ 'নোংরা ছক' বলে অ্য়াখ্যা দিয়ে রাহুল বলেছেন, "আরএসএস অ্যান্টি তামিল ফোর্স।" রাহুলের কথায়, " এই বিল পাশ হলেই তামিল সংস্কৃতির ওপর সর্বাত্মক আক্রমণ শুরু হবে।" কিন্তু সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আদৌ কি DMK তাঁদের আবেদনে সাড়া দিয়েছে।

Rahul Gandhi: ব্রাদার স্ট্যালিনের কাছে ডার্টি ডিজাইন-এর ছক তুলে ধরলেন রাহুল! বেরিয়ে কী বললেন?
রাহুল গান্ধীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 29, 2026 | 7:37 PM

নয়া দিল্লি: রবিবার দুপুরে স্ট্যালিনদের মন গলানোর মরিয়া চেষ্টা দেখা গেল বিরোধী জোটের নেতৃত্বের। দিল্লি থেকে সনিয়া-রাহুল, মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা রওনা দেন চেন্নাইয়ের উদ্দেশে। চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে গিয়ে দেখা করেন তাঁরা। চেষ্টা করেন ডিএমকে প্রধানের সিদ্ধান্ত বদলানোর। কিন্তু পারলেন না। ডিএমকে-র আইটি সেল জানিয়ে দিল, তাদের দল ন্যায্য আসন পুনর্বিন্যাসের পক্ষেই রয়েছে। কিন্তু স্ট্যালিনের সঙ্গে দেখা করে কী বললেন রাহুল গান্ধী?

রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, “আমরা স্ট্যালিনের কাছে আমাদের পর্যবেক্ষণ জানিয়েছি। আমাদের মত, আসন পুনর্বিন্যাস বিল মূলত যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক বৈশিষ্ট্যের বিরোধী। এই বিল কেবল দেশের ক্ষতি করবে তাই নয়, এটা মূলত দক্ষিণ ভারত বিশেষ করে তামিলনাড়ুকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা কি পয়েন্টগুলোকেই তুলে ধরেছি। কীভাবে এই বিলে বিজেপি লাভবান হবে।” স্ট্যালিনকে ‘ব্রাদার’ সম্বোধন করেছেন রাহুল। স্ট্যালিনের কাছে আর্জি জানানোর সময়ে তিনি বলেছেন, “আমরা তাঁকে অনুরোধ করেছি, ব্রাদার স্ট্যালিন আপনি তামিলনাড়ুর হয়ে প্রতিবাদের মুখ। আপনাকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিজেপির এই প্রচেষ্টাকে ‘ডার্টি ডিজাইন’ অর্থাৎ ‘নোংরা ছক’ বলে অ্য়াখ্যা দিয়ে রাহুল বলেছেন, “আরএসএস অ্যান্টি তামিল ফোর্স।” রাহুলের কথায়, ” এই বিল পাশ হলেই তামিল সংস্কৃতির ওপর সর্বাত্মক আক্রমণ শুরু হবে।” কিন্তু সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আদৌ কি DMK তাঁদের আবেদনে সাড়া দিয়েছে। সে প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, “DMK কী সিদ্ধান্ত নিল, তা নিয়ে আমরা সচেতন নই। তবে আমরা আমাদের পয়েন্টগুলো তাঁদের সামনে তুলে ধরেছি।” কিন্তু চেন্নাইয়ের বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে পৌঁছন ডিএমকে নেতা দয়ানিধি মারান। ডিএমকে-র আইটি সেল জানিয়ে দেয়, তাদের দল ন্যায্য আসন পুনর্বিন্যাসের পক্ষেই রয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us