AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: কী হল ভারতীয় রেলের? মানুষকে কেন ঠেলে নিয়ে যেতে হচ্ছে আস্ত একটা ট্রেন!

Indian Railways: একটি ট্রেনের ইঞ্জিনকে ঠেলতে দেখা যায় কয়েকজন রেলকর্মীকে। রীতিমতো কষ্ট করে তারা ইঞ্জিনটিকে ঠেলছিলেন। ক্রসিং সিগন্যালে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে থাকেন এই অবাক কাণ্ড দেখে। এক ব্যক্তি গোটা ঘটনাটি ভিডিয়ো রেকর্ড করেন। তা-ই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

VIDEO: কী হল ভারতীয় রেলের? মানুষকে কেন ঠেলে নিয়ে যেতে হচ্ছে আস্ত একটা ট্রেন!
ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রেন।Image Credit: Twitter
| Updated on: Apr 04, 2024 | 1:34 PM
Share

লখনউ: রাস্তাঘাটে গাড়ি বিকল হয়ে গেলে তাকে ঠেলে নিয়ে যেতে দেখেছি প্রায় সকলেই। কিন্তু ট্রেন ঠেলতে দেখেছেন কখনও? না না, কোনও সুপারম্যান নয়, রেলওয়ের অতি সাধারণ কর্মীরাই এই অসাধ্য সাধণ করেছেন। সত্যিই তারা ট্রেন ঠেলে নিয়ে গেলেন। কিন্তু কেন হঠাৎ ট্রেন ঠেলতে হল কর্মীদের?

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমেঠীতে। সেখানেই একটি ট্রেনের ইঞ্জিনকে ঠেলতে দেখা যায় কয়েকজন রেলকর্মীকে। রীতিমতো কষ্ট করে তারা ইঞ্জিনটিকে ঠেলছিলেন। ক্রসিং সিগন্যালে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে থাকেন এই অবাক কাণ্ড দেখে। এক ব্যক্তি গোটা ঘটনাটি ভিডিয়ো রেকর্ড করেন। তা-ই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই ইঞ্জিনটি বিকল হয়ে যায়। বাধ্য হয়ে রেলের কর্মীরা ওই ইঞ্জিনটিকে ঠেলে মেইন লাইন থেকে সরিয়ে লুপ লাইনে নিয়ে যান।

প্রসঙ্গত, এগুলিকে ডিপিসি ট্রেন বলে। মূলত রেলওয়ের কর্মীরা নজরদারির জন্যই এই ট্রেন ইঞ্জিন ব্যবহার করেন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ইন্সপেকশনে বের হওয়া ওই ট্রেনটি আমেঠী জেলার নিহালগড় রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রাকে আটকে যায়। যান্ত্রিক ত্রুটির ফলে কোনওভাবেই ইঞ্জিনটি চালু করা যাচ্ছিল না। শেষে রেলকর্মীরা নেমে ইঞ্জিনটি ঠেলতে শুরু করেন।

ট্রেন ঠেলে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হতেই রেলওয়ের গাফিলতির অভিযোগ উঠেছে। ট্রেনটি রেল স্টেশনের কাছেই আটকে যাওয়ায়,  মেইন লাইনে একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়। অনেক ট্রেনই আটকে যায় এবং দেরীতে চলে। অভিযোগ পেতেই রেল কর্তৃপক্ষের তরফে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?