Red Fort Blast Chargesheet: গাড়িতেই মূত্র থেকে বিস্ফোরক বানিয়েছিল উমর? লালকেল্লা টার্গেটই ছিল না, এই মন্দিরে বিস্ফোরণই প্ল্যান ছিল ডাক্তার জঙ্গিদের!

NIA Investigation: উমর নবি ও শাহিন সইদের কাছ থেকে পাওয়া পেনড্রাইভে পিডিএফ পাওয়া গিয়েছিল, যেখানে বিস্তারিত বর্ণনা ছিল ইউরিয়া নাইট্রেট দিয়ে কীভাবে বিস্ফোরক তৈরি করা যায়। সেখানেই উল্লেখ ছিল যে মূত্র থেকে ইউরিয়া কীভাবে তৈরি করে।  

Red Fort Blast Chargesheet: গাড়িতেই মূত্র থেকে বিস্ফোরক বানিয়েছিল উমর? লালকেল্লা টার্গেটই ছিল না, এই মন্দিরে বিস্ফোরণই প্ল্যান ছিল ডাক্তার জঙ্গিদের!
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Sep 10, 2026 | 4:24 PM

নয়া দিল্লি: ২০২৫ সালের নভেম্বর মাসে লালকেল্লার কাছে গাড়িতে যে বিস্ফোরণ হয়েছিল, তাতে জঙ্গি যোগ আগেই প্রমাণিত হয়েছিল। এবার এনআইএ-র চার্জশিটে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এল। এনআইএ চার্জশিটে উল্লেখ করেছে যে ইউরিয়া ব্যবহার করেছিল বোমা তৈরি করতে। সুইসাইড বম্বার, পেশায় চিকিৎসক উমর উন নবী এই বোমা তৈরির জন্য মূত্র থেকে ইউরিয়া বের করেছিল।

মূত্র থেকে বিস্ফোরক! 

চার্জশিটে এনআইএ জানিয়েছে যে লাল মন্দিরের কাছে বিস্ফোরক বোঝাই আই২০ গাড়িটি রেখেছিল। এরপরে সেই গাড়ি নিয়ে লালকেল্লার কাছে পার্কিংয়ে নিয়ে গিয়ে রাখে। ওখানেই বিস্ফোরণ হয় গাড়িটির। ওই বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।

এনআইএ তার চার্জশিটে জানিয়েছে যে বিস্ফোরণের একদিন আগে পর্যন্ত নুহ-তে থাকছিল। ১১ দিন ধরে সেখানেই থাকছিল সে। ওই বাড়িতেই বিস্ফোরক তৈরি করে। উমর নবি ও শাহিন সইদের কাছ থেকে পাওয়া পেনড্রাইভে পিডিএফ পাওয়া গিয়েছিল, যেখানে বিস্তারিত বর্ণনা ছিল ইউরিয়া নাইট্রেট দিয়ে কীভাবে বিস্ফোরক তৈরি করা যায়। সেখানেই উল্লেখ ছিল যে মূত্র থেকে ইউরিয়া কীভাবে তৈরি করে।

তদন্তকারী এজেন্সি জানিয়েছে যে উমর নবির ঘর থেকে পলিব্যাগ পাওয়া গিয়েছিল, সেই প্যাকেট থেকে তীব্র কড়া গন্ধ বের হচ্ছিল। হয়তো ওই প্যাকেটেই মূত্র সংগ্রহ করে রাখছিল জঙ্গিরা।

লাল মন্দির টার্গেট ছিল?

তদন্তকারীদের দাবি, লালকেল্লার সামনে নয়, সুইসাইড বম্বারদের প্রাথমিক টার্গেট ছিল লাল মন্দির। তবে সেন্ট্রাল দিল্লির ট্রাফিক জ্যামের কারণে শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন করা হয়। প্রথমে লাল মন্দিরের কাছেই বিস্ফোরক বোঝাই গাড়িটি পার্ক করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে দেখে গাড়ি ইউ টার্ন করিয়ে লালকেল্লার কাছে পার্কিং লটে গাড়ি রাখে। এর কয়েক মিনিট পরই, ৬ টা ৫০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়।

এনআইএ চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে হামলার মূল চক্রী উমর নবী ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ১২ বার লালকেল্লায় গিয়েছিল। বিস্ফোরণের ছয় মাস আগে, ১ মে লালকেল্লা ঘুরে গিয়েছিল উমর।

Loading...
Unable to load recommendations.
Follow Us