
কলকাতা: নির্বাচন কমিশনের দেওয়া সময়ের মধ্যে নথি জমা করতে পারেনি ঋতব্রত-শিবির। সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে মিলেছে আরও ১০ দিন সময়। কমিশনের কাছে হলফনামা জমা দেওয়া নিয়ে দুই শিবিরের তৎপরতা তুঙ্গে। এরই মধ্যে আঘাত পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।
জানা গিয়েছে, দিল্লিতে যাওয়ার আগেই ঋতব্রতর পায়ে চোট লাগে। তাড়াহুড়ো করে কোনও কাজ করতে গিয়ে আহত হন তিনি। পায়ে ব্যাথা নিয়েই দিল্লি ছুটতে হয় তাঁকে। কমিশনের কাজকে অগ্রাধিকার দিয়ে দিল্লি যান তিনি। আপাতত সেখানেই আছেন ঋতব্রত। মঙ্গলবার তাঁর কলকাতায় ফেরার কথা। ইতিমধ্যেই সামনে এসেছে এক্স রে রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে, তাঁর পায়ের আঙুল ভেঙে গিয়েছে। মঙ্গলবার কলকাতায় ফিরে প্লাস্টার করাবেন তিনি।
এদিকে, কমিশনে গণতান্ত্রিক তৃণমূলের (ঋত শিবির) নথি জমা দেওয়ার আগে সেই নথি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে বলেই দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। আজ, ২৬ অক্টোবরই ছিল নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার শেষ তারিখ। ৩০ অক্টোবর দুই তৃণমূলকেই মুখোমুখি বসিয়ে তাদের কথা শুনবে কমিশন। সেই কারণে দিল্লি গিয়েছেন ঋতব্রত। তবে এদিনই ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ তোলেন তিনি। পরে সুপ্রিম কোর্টে আবেদন করেন।
সকালেই এই মামলাটি আদালতে তালিকাভুক্ত করা হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের এক আইনজীবী কোর্টে আবেদন করেন, আরও দু’সপ্তাহ আরও সময় দেওয়া হোক। দুপক্ষের বক্তব্য শোনার পর ঋতব্রত তৃণমূলকে আরও দশ দিন সময় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
রিপোর্ট: প্রদীপ্তকান্তি ঘোষ