AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Telangana Tunnel Collapse: রোবট খুঁজবে শ্রমিক! ১৫ দিন কাটিয়ে তেলেঙ্গনার সুড়ঙ্গে মিলল এক শ্রমিকের দেহ, ‘অন্ধকারে’ বাকি সাত

Telangana Tunnel Collapse: এই টানাপোড়েনের আবহেই শনিবার আবার সুড়ঙ্গে আটক শ্রমিকদের খুঁজতে আগামী মঙ্গলবার থেকে রোবট নামানোর ঘোষণা করেছে তেলেঙ্গনা সরকার।

Telangana Tunnel Collapse: রোবট খুঁজবে শ্রমিক! ১৫ দিন কাটিয়ে তেলেঙ্গনার সুড়ঙ্গে মিলল এক শ্রমিকের দেহ, 'অন্ধকারে' বাকি সাত
ধস বিধ্বস্ত তেলেঙ্গনার সুড়ঙ্গImage Credit: PTI
| Updated on: Mar 09, 2025 | 4:02 PM
Share

হায়দরাবাদ: নামানো হবে রোবট। চলবে উদ্ধারকাজ। তেলেঙ্গনার সেই ধসে পড়া টানেল ঘিরে এখন যেন যুদ্ধপরিস্থিতি। টানা ১৫ দিন কাটিয়েও এখনও উদ্ধার হয়নি আটকে পড়া শ্রমিকরা। তার মধ্যেই ১৬ দিনের মাথায়, রবিবার এক জন শ্রমিকের দেহের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। যার জেরে ‘আটক’দের নিয়ে চিন্তার পারদ যে আরও চড়েছে সেই নিয়েও কোনও সন্দেহ নেই।

এই টানাপোড়েনের আবহেই শনিবার আবার সুড়ঙ্গে আটক শ্রমিকদের খুঁজতে আগামী মঙ্গলবার থেকে রোবট নামানোর ঘোষণা করেছে তেলেঙ্গনা সরকার। পাশাপাশি, বাকি সাতজন সুড়ঙ্গে ঠিক কোন স্থানে রয়েছে, তা বুঝতেও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নামানোর কথাও জানানো হয়েছে প্রশাসন তরফে।

জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলের শেষ ৭০ মিটারে এই বিশেষ রোবটের ব্যবহার করবে উদ্ধারকারীর দল। এর আগেই জিওলোজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তরফে একটি রিপোর্ট পেশ করে জানানো হয়েছিল যে, ওই শেষ ৭০ মিটার অত্যন্ত সংবেদনশীল। উদ্ধারকাজের সময় একটু ভুল-ভ্রান্তি হলে আরও বড় বিপদ ঘটতে পারে। তাই সেই কথা মাথায় রেখেই শনিবার রোবট নামানোর ঘোষণা করেছে তেলেঙ্গনা সরকার।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা নাগাদ আচমকাই ধস নামে তেলেঙ্গনার এই ৪৪ মিটার দীর্ঘ নির্মীয়মান সুড়ঙ্গে। তৎকালীন সময় ভিতরে গোটা পঞ্চাশেক শ্রমিক থাকলেও, বেশির ভাগটাই বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু ধসের দাপটে অন্দরেই আটকা পড়া জনা আটেক শ্রমিক। আর তারপর থেকে লাগাতর উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয়েই ঘরে ফিরছে উদ্ধারকারীরা।

Follow Us