Traffic Challan: একদিনেই লক্ষ্মীলাভ প্রায় ৬৯ লক্ষ, বায়ুদূষণ অভিযানে বড় সাফল্য পরিবহন মন্ত্রকের

Air Pollution: নতুন নিয়ম অনুযায়ী, BS-VI মানের নিচে থাকা পেট্রল ও ডিজেল গাড়ির উপর বিধিনিষেধ জারি করা হবে। বিশেষ করে দিল্লির বাইরে নথিভুক্ত পুরোনো গাড়িগুলিকে রাজধানীতে ঢোকার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। বৈধ Pollution Under Control সার্টিফিকেট না থাকলে কোনও গাড়িই ছাড় পাবে না। এছাড়া নির্ধারিত নিয়ম না মানা ইন্টারসিটি বাস ও পণ্যবাহী গাড়ির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে।

Traffic Challan: একদিনেই লক্ষ্মীলাভ প্রায় ৬৯ লক্ষ, বায়ুদূষণ অভিযানে বড় সাফল্য পরিবহন মন্ত্রকের
ফাইল ছবিImage Credit source: PTI

|

Nov 02, 2026 | 3:24 PM

নয়াদিল্লি: দিল্লিতে বায়ুদূষণ কমাতে এবার একগাদা অভিযান শুরু করেছে প্রশাসন। রবিবার, অর্থাৎ ১ নভেম্বর থেকেই শুরু হয়েছে এই নয়া পরীক্ষা। তবে এর মধ্যেই খবর, প্রথম দিনেই নিয়ম না মানার কারণে মোট ৬৮.৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রায় ১৫ হাজার গাড়ি পরীক্ষাও করা হয়েছে। এর মধ্যে ১৫৩৯টি গাড়িকে দিল্লিতে ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পলিউশন সার্টিফিকেট না থাকার কারণে অনেক গাড়িরই জরিমানা করা হয়েছে।

রবিবার বিকেল ৫টা অবধি পাওয়া তথ্য অনুযায়ী, পলিউশন সার্টিফিকেট না থাকার কারণে অনেক গাড়িরই জরিমানা করা হচ্ছে। আসলে, দিল্লির বাইরে থেকে আসা BS-VI মানের নিচে থাকা গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সেই নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখতেই দিল্লি ট্রাফিক পুলিশ ও পরিবহন দফতর প্রায় ১৫ হাজারের কাছাকাছি গাড়ির পরীক্ষা করে। এর মধ্যে প্রায় ১৬০০টি গাড়িকে দিল্লিকে ঢুকতেই দেওয়া হয়নি। এই অভিযানে মোট ১২৭টি চালান কাটা হয়েছে ও ৬২টি গাড়ি আটক করা হয়েছে। মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ট্রাফিক পুলিশের তরফে। এর মধ্যে একদিকে যেমন ছিল ছোট গাড়ি, তেমনই ছিল হালকা, মাঝারি ও ভারী পণ্যবাহী গাড়িও। একই সঙ্গে ছিল বাস, তিনচাকার গাড়ি ও বাইক ইত্যাদি। তবে সিএনজি চালিত গাড়ি, ইলেকট্রিক বা ইভি গাড়ি এবং জরুরি পরিষেবার কাজে ব্যবহৃত গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে। এই ধরণের মোট ৭৪০টি গাড়িকে পরীক্ষা করার পর দিল্লিতে ঢুকতে দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, BS-VI মানের নিচে থাকা পেট্রল ও ডিজেল গাড়ির উপর বিধিনিষেধ জারি করা হবে। বিশেষ করে দিল্লির বাইরে নথিভুক্ত পুরোনো গাড়িগুলিকে রাজধানীতে ঢোকার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। বৈধ Pollution Under Control সার্টিফিকেট না থাকলে কোনও গাড়িই ছাড় পাবে না। এছাড়া নির্ধারিত নিয়ম না মানা ইন্টারসিটি বাস ও পণ্যবাহী গাড়ির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে। দিল্লিতে যেসব বাস ঢুকবে, তাদের BS-VI ডিজেল, সিএনজি বা বিদ্যুৎচালিত হতে হবে। দিল্লিকে গন্তব্য না করে যেসব পণ্যবাহী ট্রাক রাজধানীর রাস্তা দিয়ে যাবে, তাদের দিল্লিতে প্রবেশ না করেই অন্য রাস্তা দিয়ে যেতে হবে। তারা ইস্টার্ন বা ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে।

একই সঙ্গে, পলিউশন সার্টিফিকেট না থাকার কারণে একদিনে মোট ৫৬৬টি চালান কেটেছে ট্রাফিক পুলিশ। এর জন্য ৫৬.৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই চালানগুলো কাটেন ট্রাফিক পুলিশ ও পরিবহন দফতরের কর্মীরা। দিল্লিতে যাদের কোনও কাজ/গন্তব্য নেই, এমন প্রায় ৩১৪টি গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, নির্মাকাজ থেকে যাতে বেশি ধুলো না ছড়ায়. তার জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা চালিয়েছে প্রশাসন। এগুলি পরিদর্শন করেও বড় অঙ্কের টাকা জরিমানা করে প্রশাসন। দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন, গাড়ির প্রবেশের নিয়ম, পলিউশন সার্টিফিকেট ও নির্মাণস্থলে ধুলো নিয়ন্ত্রণের বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

Loading...
Unable to load recommendations.
Follow Us