Jantar Mantar Protest: আদালতের শর্ত অমান্য, এবার তিহার জেলে পাঠানো হচ্ছে আরশোলাদের নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে

Ashutosh Ranka, Sourav Das Arrested: যন্তর-মন্তর ডিনোটিফায়েড একটি প্রতিবাদ স্থল। সেখানে জমায়েতের ক্ষেত্রে ১৬৩ ধারা জারি করে রেখেছে পুলিশ। সেই যাবতীয় নিষেধাজ্ঞা তাঁরা অমান্য করেছিলেন। পুলিশের কাজেও তাঁরা বাধা দিয়েছেন বলে অভিযোগ। অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা প্রদান এবং পূর্বের শান্তির বন্ড শর্ত ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

Jantar Mantar Protest: আদালতের শর্ত অমান্য, এবার তিহার জেলে পাঠানো হচ্ছে আরশোলাদের নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে
ককরোচদের নেতা Image Credit source: TV9 Network

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 14, 2026 | 10:23 AM

নয়া দিল্লি: নিষেধাজ্ঞা সত্ত্বেও গেট টপকে বিক্ষোভ ‘আরশোলা’দের নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসের। এই অভিযোগে পাঁচ দিনের জেল হেফাজত ককরোচ নেতাদের। এক বছরের জন্য কোনও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়া যাবে না এই শর্তে জামিন পাওয়ার পরও ফের মঙ্গলবার যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়েছেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্কা শিন্ডেরা। এই অভিযোগে তিন ককরোচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

যন্তর-মন্তর ডিনোটিফায়েড একটি প্রতিবাদ স্থল। সেখানে জমায়েতের ক্ষেত্রে ১৬৩ ধারা জারি করে রেখেছে পুলিশ। সেই যাবতীয় নিষেধাজ্ঞা তাঁরা অমান্য করেছিলেন। পুলিশের কাজেও তাঁরা বাধা দিয়েছেন বলে অভিযোগ। অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা প্রদান এবং পূর্বের শান্তির বন্ড শর্ত ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। দিল্লির জাফরপুর কালান থানায় তাঁদের আটক করে রাখা হয়। ভোর তিনটি নাগাদ পুলিশের একটি ভ্যানে করে আনা হয় পার্লামেন্টারি থানায়। সকালে তাঁদের দিল্লির মন্দির মার্গ থানার অন্তর্গত স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়। তবে আইনজীবীর অভিযোগ, আইনজীবীর  সঙ্গেও তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না।

সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।বন্ড স্বাক্ষর করিয়ে মুক্তি দেওয়া হয়েছে অজিঙ্কা শিন্ডেকে। আজই পাতিয়ালা হাউজ কোর্টে জামিনের আবেদন করতে পারে দুই ককরোচ নেতার আইনজীবীরা। তিহার জেলে নিয়ে যাওয়া হবে দুই ককরোচ নেতাকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us