Earthquake: সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্প! আতঙ্কে মাঝ রাতেই হোটেল ছাড়লেন পর্যটকরা

Sikkim Earthquake: তথ্য অনুযায়ী, রাত দেড়টা নাগাদ সিকিমের গেলসিংয়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। মূল কম্পনের পরই এক ডজন আফটারশক হয় সিকিমে। 

Earthquake: সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্প! আতঙ্কে মাঝ রাতেই হোটেল ছাড়লেন পর্যটকরা
ভূমিকম্পের উৎসস্থল।Image Credit source: X

|

Feb 06, 2026 | 8:36 AM

গ্যাংটক: একটা নয়, একের পর এক ভূমিকম্প। গভীর রাতে পরপর একাধিক ভূমিকম্প সিকিমে। পড়শি রাজ্যের ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের মাটিও। জানা গিয়েছে, সাড়ে ৪ ঘণ্টায় পরপর ১৩টি ভূমিকম্প হয়েছে সিকিমে!

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রাত দেড়টা নাগাদ সিকিমের গেলসিংয়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

মূল কম্পনের পরই এক ডজন আফটারশক হয় সিকিমে। মঙ্গনে ৭টি, নামচিতে ৪টি ছোট ছোট ভূমিকম্প হয়। ৩.১ মাত্রার একটি ভূমিকম্প হয় গ্যাংটকেও। সিকিমে ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে, মধ্য রাতে একের পর এক ভূমিকম্পে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেকে আবার ভয়ে হোটেল বা বাড়ির বাইরেও চলে আসেন। যদিও এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।