Video: প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে গান গাইলেন শুভানি, দেখুন ভিডিয়ো

PM Modi Song: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে শুভানির গানের অন্যতম লাইন হল, "জিত তুমহারি নিশ্চিত...তুহি বিজেতা হোগা..."। এই গানটির গীতিকার অশোক পঞ্জাবী এবং সুর দিয়েছেন উমর শেখ। গানটি রেকর্ড করার পর নিজের ইউটিউব প্ল্যাটফর্ম ও X হ্যান্ডেলে ভিডিয়ো সহ শেয়ার করেছেন শুভানি।

Video: প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে গান গাইলেন শুভানি, দেখুন ভিডিয়ো
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

|

Mar 12, 2024 | 12:24 PM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা কবিতা নিয়ে বলিউডে মিউজিক ভিডিয়ো হয়েছে। এবার একেবারে প্রধানমন্ত্রীকে নিয়ে গান বাঁধলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শুভানি রাজ। একেবারে আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গেই প্রধানমন্ত্রীরে নিয়ে গান গাইলেন শুভানি। শুধু গান বাঁধা নয়, গানের ভিডিয়োতে প্রধানমন্ত্রী মোদীর তেজস-এ ওড়ার মুহূর্ত তুলে ধরেছেন তিনি। সেই গানের ভিডিয়ো বর্তমানে ভাইরাল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে শুভানির গানের অন্যতম লাইন হল, “জিত তুমহারি নিশ্চিত…তুহি বিজেতা হোগা…”। এই গানটির গীতিকার অশোক পঞ্জাবী এবং সুর দিয়েছেন উমর শেখ। গানটি রেকর্ড করার পর নিজের ইউটিউব প্ল্যাটফর্ম ও X হ্যান্ডেলে ভিডিয়ো সহ শেয়ার করেছেন শুভানি।

এই গানটি নিয়ে যাতে কোনও রাজনৈতিক বিতর্ক না হয়, সেজন্য ভিডিয়ো পোস্টের সঙ্গেই নিজের মতামত প্রকাশ করেছেন এই বিশিষ্ট গায়িকা। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শ্রদ্ধা রেখে গানটি করেছি। এটা কোনও বাণিজ্যিক ভিডিয়ো নয়। কারও আবেগে আঘাত করা উদ্দেশ্য নয়।

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান, ‘আব কি বার ৪০০ পার’। নরেন্দ্র মোদী পুনরায় সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে ক্ষমতায় আসবেন বলে দাবি গেরুয়া শিবিরের। এই প্রেক্ষিতে শুভানির গানটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে গানের ভিডিয়োটি শেয়ার করেছেন বিজেপি নেতৃবৃন্দ।

Loading...
Unable to load recommendations.
Follow Us