AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Om Birla Dig at Rahul Gandhi: লোকসভায় বিড়লার প্রত্যাবর্তন! চেয়ারে বসেই মনে করালেন রাহুলের ‘এক্তিয়ার’

Parliament Budget Session: মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে 'পক্ষপাতের' অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব পেশ করেন বিরোধী সাংসদরা। এর আগে বাজেট অধিবেশনের প্রথম পর্বে পেশ করা হয়েছিল অনাস্থা নোটিস, তাতে স্বাক্ষর করেছিলেন ১২০ জন সাংসদ। এরপর অধিবেশনের দ্বিতীয় পর্বে পেশ হল প্রস্তাব।

Om Birla Dig at Rahul Gandhi: লোকসভায় বিড়লার প্রত্যাবর্তন! চেয়ারে বসেই মনে করালেন রাহুলের 'এক্তিয়ার'
বাঁদিকে ওম বিড়লা, ডানদিকে রাহুল গান্ধীImage Credit: Getty Image
| Updated on: Mar 12, 2026 | 2:01 PM
Share

নয়াদিল্লি: অনাস্থা ভোটাভুটি শেষে বৃহস্পতিবার থেকে ফের লোকসভার দায়িত্ব নিলেন অধ্যক্ষ ওম বিড়লা। বুধবার তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে হেরে গিয়েছেন বিরোধী সাংসদরা। ধ্বনি ভোটে জয় হাসিল করেছে এনডিএ জোট। এরপরেই বৃহস্পতিবার বিড়লার প্রত্যাবর্তন। ফিরেই নিশানায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

লোকসভায় প্রতিটি সাংসদ যাতে নিজের ‘বক্তব্য পেশ’ করতে পারেন, সেই প্রক্রিয়াকেই বরাবর অগ্রাধিকার দিয়েছেন তিনি। সংসদে ফিরেই এই বার্তা দিলেন অধ্যক্ষ ওম বিড়লা। পাশাপাশি, রাহুল গান্ধীকেও তীব্র ভর্ৎসনা করেন তিনি। অধ্যক্ষের কথায়, “কিছু সদস্য মনে করেন, বিরোধী দলনেতা সংসদেরও ঊর্দ্ধে, তিনি যে কোনও বিষয়ে কথা বলতে পারেন। কিন্তু এটা মনে করিয়ে দেওয়া প্রয়োজন, এই সংসদে কাউকেই কোন বিশেষ মর্যাদা প্রদান করা হয় না। সংসদ সকল জনপ্রতিনিধির জন্য সমান, তা নিজের নিয়ম মেনেই পরিচালিত হয়।” অধ্যক্ষের সংযোজন, “এই সংসদে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরও বক্তৃতা পেশ করতে আগাম নোটিস দিতে হয়।”

মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে ‘পক্ষপাতের’ অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব পেশ করেন বিরোধী সাংসদরা। এর আগে বাজেট অধিবেশনের প্রথম পর্বে পেশ করা হয়েছিল অনাস্থা নোটিস, তাতে স্বাক্ষর করেছিলেন ১২০ জন সাংসদ। এরপর অধিবেশনের দ্বিতীয় পর্বে পেশ হল প্রস্তাব। সেই ভিত্তিতেই বুধবার অনাস্থা প্রস্তাব নিয়ে ১২ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সব শেষে আয়োজন হয় ভোট। যেখানে ধ্বনি ভোটেই বিরোধী সাংসদদের প্রস্তাবকে খারিজ করে এনডিএ জোট।

এই অনাস্থা প্রস্তাব পর্বে অধ্যক্ষের বিরুদ্ধে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন বিরোধী সাংসদরা। এদিন সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিড়লা বলেন, “আমাদের চেয়ার কারওর মাইক চালু বা বন্ধ করে দেওয়ার সুইচ লাগানো নেই। এই বিষয়টি খোদ বিরোধী সাংসদরাও জানেন। মাইক তখনই চালু হয়, যখন কোনও সাংসদ কথা বলার অনুমতি পান।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা