AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earthquake: ২৪ ঘণ্টাও কাটল না, ফের জোরাল ভূমিকম্প, আতঙ্কে সিঁটিয়ে বাসিন্দারা

Earthquake in Afghanistan: শুক্রবার ভোর ৪টে ৫১ মিনিট নাগাদ আফগানিস্তানে ভূমিকম্প হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩।

Earthquake: ২৪ ঘণ্টাও কাটল না, ফের জোরাল ভূমিকম্প, আতঙ্কে সিঁটিয়ে বাসিন্দারা
প্রতীকী ছবি।
| Updated on: Jan 12, 2024 | 10:04 AM
Share

কাবুল: ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভূমিকম্প (Earthquake)। সাতসকালে জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। এর আগে গতকালই ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। ওই ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল দিল্লি, উত্তর প্রদেশ সহ বিস্তীর্ণ অঞ্চল।

জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টে ৫১ মিনিট নাগাদ আফগানিস্তানে ভূমিকম্প হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্প থেকে ১৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

২৪ ঘণ্টার ব্যবধানে এই নিয়ে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। গতকাল দুপুর ২ টো ৫০ মিনিট নাগাদও ভূমিকম্প হয় আফগানিস্তানে। সেই ভূমিকম্পেরও উৎসস্থল হিন্দুকুশ অঞ্চলেই ছিল। ৬.১ মাত্রার ভূমিকম্পের জেরে দিল্লি, উত্তর প্রদেশ সহ বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠেছিল। এছাড়া পাকিস্তানের লাহোর ও জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলেও কম্পন অনুভূত হয়। সেই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবার ভূমিকম্প হল আফগানিস্তানে। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। তবে পরপর দুইবার ভূমিকম্প হওয়ায়, হিন্দুকুশ সহ বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?