PM Narendra Modi: স্নেহের বন্ধনে বাঁধা পড়লেন প্রধানমন্ত্রী মোদী, খুদে পড়ুয়াদের হাত থেকে রাখি পরলেন
PM Modi Raksha Bandhan: প্রতি বছরের মতো এই বছরও রাখিবন্ধন উৎসব পালন করেন প্রধানমন্ত্রী। এ দিন প্রধানমন্ত্রী মোদীর বাসভবন, ৭ লোককল্যাণ মার্গ হাজির হয় খুদে পড়ুয়ারা। তাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী, হাই-ফাইভ করেন।

নয়া দিল্লি: আজ রাখি বন্ধন দিবস। ভাই-বোনের মধ্যে পবিত্র সম্পর্ককে আরও অটুট করতেই এই দিনটি উদযাপন করা হয়। এই স্নেহের বন্ধনে বাঁধা পরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট ছোট ছাত্রীদের হাত থেকে রাখি পরলেন প্রধানমন্ত্রী মোদী।
প্রতি বছরের মতো এই বছরও রাখিবন্ধন উৎসব পালন করেন প্রধানমন্ত্রী। এ দিন প্রধানমন্ত্রী মোদীর বাসভবন, ৭ লোককল্যাণ মার্গ হাজির হয় খুদে পড়ুয়ারা। তাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী, হাই-ফাইভ করেন। এরপরে তিনি চেয়ারে বসেন এবং পড়ুয়ারা একে একে প্রধানমন্ত্রীকে রাখি পরায়।
প্রতিটি রাখি খুটিয়ে খুটিয়ে দেখেন প্রধানমন্ত্রী মোদী। পডুয়ারা কেউ বন্দেমাতরম লেখা রাখি পরায়, কেউ আবার পাতা দিয়ে তৈরি রাখি পরায়। খুদে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। গল্প করেন। খুদেদের কাছে জানতে চান, তারা পড়াশোনা কেমন করছে, বাড়িতে ফল-সবজি খায় কি না। পড়ুয়ারাও মজাচ্ছলে প্রধানমন্ত্রীর সঙ্গে গল্প করে। তারা জানায় কীভাবে প্রধানমন্ত্রী তাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছেন। কেউ কেউ কবিতা পাঠ, গান করেও শোনায়।
