AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CJI Chandrachud: ‘কাল তো আমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, আমি কী করছি’, আইনজীবীর ব্যবহারে ক্ষুব্ধ প্রধান বিচারপতি

CJI Chandrachud: আইনজীবীকে প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে কম সময় হলেও তিনি এখনও দায়িত্বে আছেন। এমন কোনও আচরণ যাতে আর না করা হয়, সে বিষয়ে সতর্ক করেছেন প্রধান বিচারপতি।

CJI Chandrachud: 'কাল তো আমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, আমি কী করছি', আইনজীবীর ব্যবহারে ক্ষুব্ধ প্রধান বিচারপতি
ডি ওয়াই চন্দ্রচূড়Image Credit: Getty Image ও PTI
| Updated on: Oct 03, 2024 | 4:17 PM
Share

নয়া দিল্লি: ‘কম সময় বাকি থাকলেও, আমি এখনও আছি।’ এ কথা বলেই আইনজীবীকে আদালতে ব্যবহারের পাঠ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। একটি মামলায় শীর্ষ আদালত কী নির্দেশ দিয়েছে, তা ক্রস চেক (মিলিয়ে দেখতে) করতে কোর্ট মাস্টারের দ্বারস্থ হয়েছিলেন ওই আইনজীবী, এ কথা শুনেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি।

আদালত কক্ষে আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “এত সাহস হয় কী করে? আমি কী নির্দেশ দিয়েছি, তা কোর্ট মাস্টারকে জিজ্ঞেস করলেন কী করে? কাল তো আমার বাড়িতে চলে আসবেন, আর আমার ব্যক্তিগত সচিব (পার্সোনাল সেক্রেটারি)-কে জিজ্ঞেস করবেন, আমি কী করছি!” আইনজীবীকে কড়া ভাষায় ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবীরা কি সব বুদ্ধি হারিয়ে ফেলেছেন!’

একইসঙ্গে ওই আইনজীবীকে প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে কম সময় হলেও তিনি এখনও দায়িত্বে আছেন। এমন কোনও আচরণ যাতে আর না করা হয়, সে বিষয়ে সতর্ক করেছেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। পরবর্তী প্রধান বিচারপতি পদের দৌড়ে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। ২ বছরের মেয়াদে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বারবার কোর্টরুমের ডেকোরামে বা আদব-কায়দায় নজর দিয়েছেন। আইনজীবীদের ভর্ৎসনাও করেছেন প্রয়োজনে।

গত সপ্তাহেই এক আইনজীবী প্রধান বিচারপতির প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন, ইয়া… ইয়া (হ্যাঁ..হ্যাঁ..)। আর এ কথা শুনেই প্রবল রেগে যান প্রধান বিচারপতি। তিনি ভর্ৎসনা করে বলেন, ‘ইয়া… ইয়া আবার কী কথা, এটা কোনও ক্যাফে নয়।’ কিছুদিন আগে আরজি কর মামলার শুনানিতেও আইনজীবী কৌস্তভ বাগচীকে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। বারবার জোর গলায় কথা বলেন, কৌস্তভ বাগচীকে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘শেষ ২ ঘণ্টা ধরে দেখছি, গলা নামিয়ে কথা বলুন।’

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?