Supreme Court: পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বড় নির্দেশ, এক মাস সময় দিল সুপ্রিম কোর্ট

Supreme Court on West Bengal SIR: পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত আপিল নিয়েও বিশেষ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ট্রাইব্যুনালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনগুলির শুনানি আপাতত স্থগিত রাখা হয়।

Supreme Court: পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বড় নির্দেশ, এক মাস সময় দিল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট (ফাইল ফোটো)

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 23, 2026 | 3:28 PM

নয়া দিল্লি: এসআইআর সংক্রান্ত মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। রাজ্যে পুরভোটের আগে এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাইবুনালের (Tribunal) দীর্ঘ প্রক্রিয়ার ক্ষেত্রে এবার সময় বেঁধে দিল শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে একাধিক মামলা হয়েছে। সোমবার সেই সব মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে।

পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) সংক্রান্ত আপিল নিয়েও বিশেষ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ট্রাইব্যুনালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনগুলির শুনানি আপাতত স্থগিত রাখা হয়। ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আবেদনগুলিকে অগ্রাধিকার দিয়ে শুনানির নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

রাজ্যকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট

যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা সরকারি পরিষেবা পাচ্ছেন না বলে এদিন আদালতে অভিযোগ তোলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। প্রশান্ত ভূষণের এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট।

প্রশান্ত ভূষণ বলেন, “যাদের নাম ভুল করে বাদ গিয়েছিল, তাদের মধ্যে ৯৩ শতাংশের নাম ফের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এই সংখ্যা বিরাট। এখনও ২২ লক্ষের বিচার বাকি রয়েছে। এরা গত নির্বাচনে ভোট দিতে পারেননি। এদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক।”

সবিস্তারে আসছে…

Loading...
Unable to load recommendations.
Follow Us