SC on EC Appointment: ‘আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে’, ২ নির্বাচন কমিশনারের নিয়োগ আটকাল না সুপ্রিম কোর্ট

Election Commissioner's Appointment: এ দিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই সময়ে দাঁড়িয়ে (লোকসভা নির্বাচনের ঠিক আগে) নির্বাচন কমিশনারের নিয়োগ আটকালে তা চরম সমস্যার সৃষ্টি করবে। নতুন দুই কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।

SC on EC Appointment: আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ২ নির্বাচন কমিশনারের নিয়োগ আটকাল না সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

|

Mar 21, 2024 | 1:16 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন ঘোষণা হয়ে গিয়েছে। আগামী এপ্রিল মাস থেকেই শুরু নির্বাচন। এদিকে নির্বাচন কমিশনার (Election Commissioner) নিয়োগ নিয়ে জট কাটছে না। দুই মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের উপর স্থগিতাদেশের আর্জি জানানো হয়েছিল। আজ, বৃহস্পতিবার এই নিয়োগের উপরে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

এ দিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই সময়ে দাঁড়িয়ে (লোকসভা নির্বাচনের ঠিক আগে) নির্বাচন কমিশনারের নিয়োগ আটকালে তা চরম সমস্যার সৃষ্টি করবে। নতুন দুই কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে। নতুন আইন মেনেই সিলেকশন প্যানেল দুই নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে।

বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে এ দিন বলা হয়, আপনারা বলতে পারেন না যে নির্বাচন কমিশন আধিকারিকদের হাতের মুঠোয় রয়েছেন। কেন্দ্রের লাগু করা এই আইন ভুল, এটা অনুমান করা উচিত নয়, এ কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, “যাদের নিয়োগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সামনেই নির্বাচন। সুবিধার ভারসাম্য রাখা খুব জরুরি।”

প্রসঙ্গত, গত বছরই সংসদে পাশ হয় মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার বিল। এই নতুন আইনে জাতীয় নির্বাচন কমিশনের নিয়োগ প্যানেল থেকে বাদ পড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার বদলে কমিটিতে জায়গা করে দেওয়ী হয় প্রধানমন্ত্রীর বাছাই করা এক ক্যাবিনেট মন্ত্রীকে। বর্তমানে নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী,লোকসভার বিরোধী দলনেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত একজন কেন্দ্রীয় মন্ত্রী।

নির্বাচন কমিশনের এই বাছাই কমিটির বৈধতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ১৪ মার্চ এই কমিটি দুই অবসরপ্রাপ্ত সরকারি কর্তা, জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে দুই নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us