Suspicious Tunnel Near Bikaner Army Area: সেনা ছাউনির ঠিক কাছেই ১০ ফুটের সুড়ঙ্গ, প্রমাণ মিলল মানুষের উপস্থিতির, জারি হাইঅ্যালার্ট

Rajasthan High Alert After Tunnel Discovery: গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এটি কোনও বড় ধরনের ষড়যন্ত্র বা গুপ্তচরবৃত্তির অংশ হতে পারে। ঘটনার পর থেকে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে। তবে, সেনাঘাঁটির এত কাছে কীভাবে সবার অলক্ষ্যে এই সুড়ঙ্গ খোঁড়া হল

Suspicious Tunnel Near Bikaner Army Area:  সেনা ছাউনির ঠিক কাছেই ১০ ফুটের সুড়ঙ্গ, প্রমাণ মিলল মানুষের উপস্থিতির, জারি হাইঅ্যালার্ট
খোঁজ মিলল সুড়ঙ্গেরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 07, 2026 | 10:56 PM

বিকানের: রাজস্থানের বিকানেরে সেনা ছাউনির অদূরে মিলল সন্দেহজনক সুড়ঙ্গ। ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে সেনা গোয়েন্দা, আইবি, সিআইডি এবং লোকাল পুলিশ। সুড়ঙ্গ এর ভিতরে মিলেছে মানুষের উপস্থিতির প্রমাণ। ইতিমধ্যেই সার্ভিল্যান্স শুরু হয়েছে। জানা যাচ্ছে, প্রায় ১০ ফুট লম্বা ওই সুড়ঙ্গটি। সেনার গোয়েন্দা শাখা বা মিলিটারি ইন্টেলিজেন্সের (MI) তৎপরতায় এই সুড়ঙ্গটি সময়মতো শনাক্ত করা সম্ভব হয়েছে

ঘটনার সূত্রপাত

বিকানেরের সাদুলগঞ্জ এলাকায় দুঙ্গার কলেজের ঠিক পেছনেই রয়েছে সেনাবাহিনীর একটি সংরক্ষিত এলাকা। সেখানেই এই ১০ ফুট দীর্ঘ সুড়ঙ্গটি খুঁজে পায় মিলিটারি ইন্টেলিজেন্স। প্রাথমিক তদন্তের পর ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

কী কী পাওয়া গেছে সুড়ঙ্গের ভেতরে?

তল্লাশি চালিয়ে সুড়ঙ্গের ভেতর থেকে বেশ কিছু সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যা গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে, অত্যাধুনিক ইয়ারফোন। বৈদ্যুতিক তার ও কারিগরি সরঞ্জাম। এমনকি, সম্প্রতি এইখান থেকে মানুষজনও যাতায়াত করেছে বলেই অনুমান গোয়েন্দাদের।

যৌথ তদন্ত ও কড়া সতর্কতা

সুড়ঙ্গটি কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এবং এর নেপথ্যে কোনও বিদেশি চর বা নাশকতামূলক গোষ্ঠীর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। বর্তমানে মিলিটারি ইন্টেলিজেন্স (MI), ইন্টেলিজেন্স ব্যুরো (IB), সিআইডি (CID) এবং রাজস্থান পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে।

গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এটি কোনও বড় ধরনের ষড়যন্ত্র বা গুপ্তচরবৃত্তির অংশ হতে পারে। ঘটনার পর থেকে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে। তবে, সেনাঘাঁটির এত কাছে কীভাবে সবার অলক্ষ্যে এই সুড়ঙ্গ খোঁড়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারী আধিকারিকরা সুড়ঙ্গটির গতিপথ এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

Follow Us