AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah-Suvendu Adhikari Meeting: দিল্লিতে মুখোমুখি শাহ-শুভেন্দু, আধ ঘণ্টা ধরে কী নিয়ে চলল আলোচনা?

Suvendu Adhikari in Delhi: শুধুই রাজ্যের ভোট নয়, আলোচনা হয়েছে সংসদের উচ্চকক্ষের জন্য় প্রয়োজনীয় মুখ নিয়েও। বর্তমানে বঙ্গ বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ হিসাবে রয়েছেন শমীক ভট্টাচার্য। কিন্তু সেই মেয়াদ এবার ফুরিয়ে যাওয়ার। তার মধ্য়েই আবার সম্প্রতি সাংগঠনিক স্তরে বড় দায়িত্ব পেয়েছেন শমীক। সুতরাং এই পরিস্থিতিতে আবার নতুন করে রাজ্যসভায় তাঁকে ফেরানো হবে কিনা শাহি-বৈঠকে আলোচনা হয়েছে সেই নিয়েও।

Amit Shah-Suvendu Adhikari Meeting: দিল্লিতে মুখোমুখি শাহ-শুভেন্দু, আধ ঘণ্টা ধরে কী নিয়ে চলল আলোচনা?
মুখোমুখি অমিত শাহ ও শুভেন্দু অধিকারীImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Feb 17, 2026 | 9:32 AM
Share

নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবন পৌঁছে গেলেন রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। রাজধানীতে পা রেখেই সন্ধ্যায় শাহের বাসভবনে পৌঁছে যান শুভেন্দু। এরপর প্রায় আধ ঘণ্টা ধরে চলে বৈঠক। বাংলার বিধানসভা নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় সেই সময় ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করলেন এই দুই?

স্বাভাবিকভাবে জনসমক্ষে আলোচনার কেন্দ্র নিয়ে মুখ খুলতে চায়নি উভয় পক্ষ। তবে মিনিট তিরিশের আলোচনা বাংলা ও বাংলার রাজনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখেই হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। সূত্রের খবর, গত কয়েকদিন আগেই দিল্লিতে বিজেপির বাংলার সাংসদদের সঙ্গে সুকান্ত মজুমদারের রাজধানীর বাসভবনে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এই বৈঠকের সপ্তাহ খানেকের মাথায় মুখোমুখি শাহ-শুভেন্দু। যা কার্যত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

শুধুই রাজ্যের ভোট নয়, আলোচনা হয়েছে সংসদের উচ্চকক্ষের জন্য় প্রয়োজনীয় মুখ নিয়েও। বর্তমানে বঙ্গ বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ হিসাবে রয়েছেন শমীক ভট্টাচার্য। কিন্তু সেই মেয়াদ এবার ফুরিয়ে যাওয়ার। তার মধ্য়েই আবার সম্প্রতি সাংগঠনিক স্তরে বড় দায়িত্ব পেয়েছেন শমীক। সুতরাং এই পরিস্থিতিতে আবার নতুন করে রাজ্যসভায় তাঁকে ফেরানো হবে কিনা শাহি-বৈঠকে আলোচনা হয়েছে সেই নিয়েও। যদি না-ফেরানো হয় সেক্ষেত্রে রাজ্যসভা ভোটের বাংলার তরফে প্রার্থী কে হবেন, আলোচনার অভিমুখ থেকেছে সেই দিকেও। এছাড়াও বাংলার ভোটের প্রাথমিক প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে।

উল্লেখ্য, আগামিকাল অর্থাৎ বুধবার বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, শাহের সেই বাংলা সফরের মধ্য়ে দিয়েই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে ভোটের আগে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে দিল্লিতে গিয়ে শাহের সঙ্গে দেখা করে এলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এলেও আপাতত আর কোনও শাহি-বৈঠক বসবে না বলেই মনে করছেন একাংশ।