Swiss Flight Fire: রানওয়ে দিয়ে ওড়ার সময় বিমানের ইঞ্জিনে দাউদাউ করে আগুন, আহত ৬ যাত্রী

Runway Fire incident: বিমানে মোট ২২৮ জন যাত্রী ছিলেন। ৪ জন শিশুও ছিল বিমানে। টেকঅফের পরই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। টেকঅফ বাতিল করে দেন ক্রু। নির্দেশ দেওয়া হয় বিমানটি অবিলম্বে ফাঁকা করার। ইমার্জেন্সি স্লাইড দিয়ে যাত্রীদের বের করা হয়।

Swiss Flight Fire: রানওয়ে দিয়ে ওড়ার সময় বিমানের ইঞ্জিনে দাউদাউ করে আগুন, আহত ৬ যাত্রী
এই বিমানে আগুন লাগে।Image Credit source: X

|

Apr 26, 2026 | 12:47 PM

নয়া দিল্লি: ফের বিমানে বিপদ। সুইস ফ্লাইটের ইঞ্জিনে আগুন। মাঝপথেই টেকঅফ স্থগিত করতে হল। দিল্লি বিমানবন্দরে এই দুর্ঘটনায় ছয় যাত্রী আহত হয়েছেন বলে খবর। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, দিল্লি থেকে সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিক যাচ্ছিল ফ্লাইট নম্বর এলএক্স১৪৭। রাত ১ টা ৮ মিনিটে বিমানটি ছাড়ার কথা ছিল। রানওয়ে দিয়ে ছোটাও শুরু করে বিমানটি। সেই সময়ে আচমকাই বিমানের ইঞ্জিন ফেলিওর হয় এবং আগুন ধরে যায়।

বিমানে মোট ২২৮ জন যাত্রী ছিলেন। ৪ জন শিশুও ছিল বিমানে। টেকঅফের পরই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। টেকঅফ বাতিল করে দেন ক্রু। নির্দেশ দেওয়া হয় বিমানটি অবিলম্বে ফাঁকা করার। ইমার্জেন্সি স্লাইড দিয়ে যাত্রীদের বের করা হয়।

সুইস এয়ারলাইন্সের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ছয়জন যাত্রী আহত হয়েছেন। বিমানের ক্রু-রা সুরক্ষিত রয়েছেন। যাত্রীদের অন্য বিমানে যাত্রার ব্যবস্থা করা হচ্ছে কিংবা হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

সুইস এয়ারলাইন্সের টেকনিক্যাল স্পেশালিস্টরা আসছেন দিল্লিতে। এয়ারক্রাফ্টের পরীক্ষা করবেন তারা। তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে। একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে যে কীভাবে আগুন লেগেছে।

Follow Us