Thalapathy Vijay Win Creates History: TVK আর শুধু নাম নয়, ৪৯ বছরে যা কেউ করতে পারেনি, তাই-ই করে দেখাবেন বিজয়?

Vijay Tamil Nadu Election 2026: TVK-এর উত্থানে এখন তামিলনাড়ুতে তিনটি বড় শক্তি হল। ডিএমকে, এআইএডিএমকে এবং টিভিকে। প্রতি ৫ বছর অন্তর তামিলনাড়ুবাসী ডিএমকে বা এআইএডিএমকে-র মধ্য়ে কাউকে বেছে নিত। তবে এখন তাদের কাছে আরও একটি বিকল্প রয়েছে, তামিলাগা ভেত্রি কাজাগম। দীর্ঘদিনের দ্বিমুখী রাজনীতি এখন ত্রিমুখী লড়াইয়ে পরিণত হল।

Thalapathy Vijay Win Creates History: TVK আর শুধু নাম নয়, ৪৯ বছরে যা কেউ করতে পারেনি, তাই-ই করে দেখাবেন বিজয়?
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন থালাপতি বিজয়?Image Credit source: PTI

|

May 04, 2026 | 6:55 PM

চেন্নাই: ২০২৬-র তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে (Tamil Nadu Assembly Election Results 2026) সারপ্রাইজ বিজয় (Vijay)। ডিএমকে (DMK)-এআইএডিএমকে(AIADMK)-র দ্বিমুখী লড়াইকে ত্রিমুখী লড়াইয়ে পরিণত করেছেন এবং একাই সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছেন। তামিলনাড়ুর ২৩৪ আসনে ম্যাজিক ফিগার ১১৮। বিজয়ের দল টিভিকে (TVK) এখনও পর্যন্ত ১০৭ আসনে এগিয়ে। তাঁর জয় স্পষ্ট। এবার কার হাত ধরে সরকার গড়েন, তাই-ই দেখার অপেক্ষা।

বিজয়ের এই জয়ে এমন এক রেকর্ড গড়ছেন যা বিগত ৪৯ বছরে আর কোনও চলচ্চিত্র তারকা করতে পারেননি। মুখ্যমন্ত্রী হবেন বিজয়, তা স্পষ্ট এখনই। ১৯৭৭ সালে এম.জি. রামাচন্দ্রন (এমজিআর)-এর পর তিনিই হবেন প্রথম অভিনেতা, যিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে পৌঁছবেন। ৫১ বছর বয়সী চন্দ্রশেখরন জোসেফ বিজয়ের অভিনেতা থেকে দক্ষিণের রাজনীতির মুখ হয়ে ওঠার এই বিশাল উত্থান কীভাবে হল?

এমজিআর-এর ঐতিহাসিক উত্থান-

শেষবার সিনেমার জগত থেকে সরাসরি ক্ষমতায় প্রবেশ ঘটেছিল ১৯৭৭ সালের নির্বাচনে, যখন এমজিআর ঝড় তুলেছিলেন এবং টানা এক দশক শাসন করেছিলেন ১৯৮৭ সালে মৃত্যুর আগে পর্যন্ত। তিনি ভক্তদের আবেগকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করেন এবং কল্যাণমূলক রাজনীতিকে ভোটারদের সঙ্গে এক আবেগী সম্পর্কের স্তরে নিয়ে যান।

জয়ললিতা বড় মাপের অভিনেত্রী ছিলেন, তবে তিনি মুখ্যমন্ত্রী হন AIADMK-এর উত্তরাধিকার সূত্রে। নিজস্ব দল গড়ে নয়, বরং এমজিআরের প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোকে নিজের নিয়ন্ত্রণে এনে তিনি ক্ষমতায় পৌঁছেছিলেন।

TVK-এর উত্থান:

বর্তমান ট্রেন্ড অনুযায়ী, বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (TVK) ১০০ থেকে ১১৮টি আসনের মধ্যে ঘোরাফেরা করছে। ২৩৪ আসনের বিধানসভায় ১১৮ হল ম্যাজিক সংখ্যা। সরাসরি সরকার গঠনের দোরগোড়ায় বিজয়ের দল। পেরাম্বুর ও ত্রিচি পূর্ব-দুই আসন থেকে লড়েছিলেন বিজয়, দুটিতেই জয়ী তিনি।

ফ্যান ক্লাব থেকে রাজনৈতিক দল-

২০০৯ সাল থেকেই বিজয় তাঁর ফ্যান ক্লাবগুলোকে সংগঠিত করতে শুরু করেন। পরে সেটি বিজয় মাক্কল ইয়াক্কম নামে একটি সামাজিক ও সেবামূলক নেটওয়ার্কে রূপ নেয়। শিক্ষায় সহায়তা, ত্রাণ কাজ ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে বুথ স্তরে প্রভাব তৈরি হয়। নিজের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগান বিজয়।  ২০১১ সালে তাঁর এই সংগঠন এআইএডিএমকে-র জোটকে সমর্থন করে, যা ছিল বিজয়ের প্রথম রাজনৈতিক পরীক্ষামূলক পদক্ষেপ।

সিনেমা থেকে সরাসরি রাজনীতি-

২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে সমালোচনা করে বিজয় স্পষ্ট করেন যে রাজনীতিতে তিনি আগ্রহী। এরপর একে একে বেকারত্ব, শিক্ষা, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরব হন। তাঁর জোরাল বক্তৃতা বিশেষ করে তরুণ ভোটারদের আকৃষ্ট করে।

২০২১ সালের স্থানীয় নির্বাচনে বিজয় মাক্কল ইয়াক্কম প্রার্থীরা অধিকাংশ আসনে জয়ী হয়। এতে প্রমাণ হয়, তাঁর জনপ্রিয়তা শুধু ভিড় টানতে নয়, ভোটে রূপান্তরিত হতেও সক্ষম। এরপরই বড় সিদ্ধান্ত নেন বিজয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় আনুষ্ঠানিকভাবে টিভিকে (TVK) দল চালু করেন। তখনই তিনি ঘোষণা করেছিলেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একাই লড়বেন।  কোনও প্রাক-নির্বাচনী জোট নয়, বরং ডিএমকে-এআইএডিএমকে-র বাইরে তামিলনাড়ুতে বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করবেন।

 প্রায় ৩০ বছরের সিনেমা কেরিয়ার এক লহমায় ছেড়ে দেন বিজয়। প্রমাণ দেন রাজনীতি আর ‘সাইড প্রজেক্ট’ নয়। বরং পুরো মনোনিবেশ করতে চান টিভিকে-তে। 

চ্যালেঞ্জ-

২০২৫ সালে কারুরে টিভিকে-র একটি অনুষ্ঠানে, যেখানে বিজয়ের আসার কথা ছিল, সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের। এই ঘটনা বড় ধাক্কা দেয়। তবে বিজয়ের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সংযত। তিনি প্রকাশ্যে ক্ষমা চান।

সরকার গঠনের কেন্দ্রে বিজয়?

যদি টিভিকে ১১০টি আসন পায়, তবে তাদের অন্য কোনও দলের সঙ্গে জোট বাঁধতে হবে। ইতিমধ্যেই কংগ্রেস জোটের প্রস্তাবও দিয়েছে। অন্যদিকে, এআইএডিএমকে-র নামও শোনা যাচ্ছে জোটসঙ্গী হিসাবে।  তবে তাঁর জোট না করার অবস্থান, ভোটের পরে যদি সিদ্ধান্ত পরিবর্তিত হয়, তা কতটা আদর্শের সঙ্গে মিলবে, তা নিয়ে প্রশ্ন উঠবে।

তামিলনাড়ুতে তিনমুখী লড়াই-

TVK-এর উত্থানে এখন তামিলনাড়ুতে তিনটি বড় শক্তি হল। ডিএমকে, এআইএডিএমকে এবং টিভিকে। প্রতি ৫ বছর অন্তর তামিলনাড়ুবাসী ডিএমকে বা এআইএডিএমকে-র মধ্য়ে কাউকে বেছে নিত। তবে এখন তাদের কাছে আরও একটি বিকল্প রয়েছে, তামিলাগা ভেত্রি কাজাগম। দীর্ঘদিনের দ্বিমুখী রাজনীতি এখন ত্রিমুখী লড়াইয়ে পরিণত হল।

Follow Us