AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vijay Government Formation Rejected: সরকার গঠন করতে গেলেন বিজয়, ফিরিয়ে দিলেন রাজ্যপাল! কেন?

Tamil Nadu Assembly Election Results 2026: এআইএডিএমকে (AIADMK)-তে ইতিমধ্যেই ফাটল ধরেছে। বেশ কিছু বিধায়ক টিভিকে-কে সমর্থন জানাচ্ছেন প্রকাশ্যে। তবে কংগ্রেস আবার শর্ত রেখেছে যে টিভিকে যেন এনডিএ বা তাদের শরিক কোনও দলের সঙ্গে হাত না মেলায়।  

Vijay Government Formation Rejected: সরকার গঠন করতে গেলেন বিজয়, ফিরিয়ে দিলেন রাজ্যপাল! কেন?
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিজয়ের।Image Credit: PTI
| Updated on: May 06, 2026 | 6:06 PM
Share

চেন্নাই: বিপুল জনসমর্থন তাঁর। জনগণ উজাড় করে ভোট দিয়েছেন তাঁকে। তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন দক্ষিণী সুপারস্টার বিজয় (Vijay)। তবে মুখ্যমন্ত্রী হতে চেয়েও তিনি হতে পারছেন না। সরকার গঠন (Tamil Nadu Government Forming) করতে আজ রাজ্যপালের কাছে গিয়েছিলেন তিনি, কিন্তু তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হল। কেন?

আজ, বুধবার অভিনেতা-রাজনীতিবিদ বিজয় তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং টিভিকে সরকার গঠন করতে চান। তবে রাজ্যপাল তাঁকে ফিরিয়ে দেন। কারণ ১১২ জন বিধায়কের সমর্থন নিয়ে গিয়েছিলেন সরকার গঠনের জন্য, কিন্তু সরকার গড়তে তো অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থন লাগবে। তাই রাজ্যপাল বিজয়কে ফিরিয়ে দেন এবং ১১৮ জন বিধায়কের সমর্থন নিয়ে আসতে বলেন।

প্রসঙ্গত, তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল, টিভিকে ১০৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য আরও ১০ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। কংগ্রেস ইতিমধ্যেই টিভিকে-কে সমর্থন জানানোর ঘোষণা করেছে। তবে কংগ্রেসের ঝুলিতে রয়েছে মাত্র ৫টি আসন। আরও ৫ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। অন্যদিকে বিজয় নিজেও দুটি আসন থেকে জিতেছেন। একটি আসন তাঁকে ছেড়ে দিতে হবে। ফলে অন্তত আরও ৬ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। এই ছয়জন বিধায়ক কারা হবেন, তা নিয়েই সংশয়।

এআইএডিএমকে (AIADMK)-তে ইতিমধ্যেই ফাটল ধরেছে। বেশ কিছু বিধায়ক টিভিকে-কে সমর্থন জানাচ্ছেন প্রকাশ্যে। তবে কংগ্রেস আবার শর্ত রেখেছে যে টিভিকে যেন এনডিএ বা তাদের শরিক কোনও দলের সঙ্গে হাত না মেলায়।

শোনা যাচ্ছিল, আগামিকাল বা ৮ মে শপথ গ্রহণ করতে পারেন বিজয়। তবে যে পরিস্থিতি, তাতে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে না পারলে, সরকার গঠন করতে পারবেন না বিজয়।

Follow Us